দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে মুক্তি পাচ্ছে তিনটি নতুন বাংলা সিনেমা– ‘কাট-পিস’, ‘চিরকুট’ ও ‘স্নেহের বন্ধন’। লিখেছেন মীর রাকিব হাসান
নব্বই দশকে অনুপ্রাণিত ‘চিরকুট’
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দর্শকের মন জয়ের পর এবার ‘চিরকুট’ নিয়ে আসছেন অভিনেতা শ্যামল মাওলা। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা আজিজুন মীম। নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব। গল্প ও চিত্রনাট্য তারই লেখা। সেই সময়ের ক্যাম্পাসজী...