Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ওটিটি

নেটফ্লিক্সে আসছে ফাওয়াদ-মাহিরার নতুন সিরিজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৭:২৫
শেয়ার করুন:
নেটফ্লিক্সে আসছে ফাওয়াদ-মাহিরার নতুন সিরিজ

সংগৃহীত ছবি

পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এবার তাদের দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’তে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর প্রথম ঝলক ও পোস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ। এতে ফাওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসিসহ পাকিস্তানের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

আরও পড়ুন

শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

২৪ নভেম্বর ২০২৬


সিরিজটির গল্প আবর্তিত হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সিকান্দার শাহরিয়ার ও লিজাকে ঘিরে। সিকান্দার একটি মানসিক আঘাতের কারণে নিজেকে আবেগগতভাবে গুটিয়ে রাখে। অন্যদিকে লিজা একজন প্রতিভাবান শিল্পী, যার অতীতেও রয়েছে নানা জটিলতা। ইতালির মনোরম পরিবেশে দুজনের পরিচয় থেকে এগিয়ে যায় গল্প। এতে উঠে আসবে ভালোবাসা, বিচ্ছেদ, পারিবারিক দ্বন্দ্ব ও সম্পর্কের নানা টানাপোড়েন।

সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, ‘তিন প্রজন্ম, ছয়টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন: আমাদের হৃদয়ে যে ভালোবাসা বহন করি, তা কি যথেষ্ট?’

সিরিজটির নামের ইংরেজি শিরোনাম রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’। পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যে এর দৃশ্যধারণ করা হয়েছে।
আরও পড়ুন

সিনেমা করতে গিয়ে মারা গিয়েছেন যে অভিনয়শিল্পীরা

২৪ নভেম্বর ২০২৬


ফাওয়াদ ও মাহিরাকে এর আগে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘হামসফর’ এবং ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে। অন্যদিকে সানাম সাঈদের সঙ্গে ফাওয়াদের জুটি দর্শকদের কাছে পরিচিত ‘জিন্দেগি গুলজার হ্যায়’ ও ‘বারজাখ’ ধারাবাহিকের মাধ্যমে।

উল্লেখ্য, নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ হিসেবে বিবেচিত হচ্ছে ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’। তবে ভারতে সিরিজটি দেখা যাবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ভারত সরকারের ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশনার কারণে দেশটিতে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচারে বিধিনিষেধ রয়েছে। এ বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো ঘোষণা আসেনি।

মাহিরাফাওয়াদনেটফ্লিক্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার