পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। এবার তাদের দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সামেত লো’তে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর প্রথম ঝলক ও পোস্টার।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ। এতে ফাওয়াদ ও মাহিরা ছাড়াও অভিনয় করেছেন সানাম সাঈদ, আহা...