Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে তারকাদের শোক

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৪:১৯
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে তারকাদের শোক

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকদের বুলেটে সপরিবারে নিহত হন তিনি। ধানমন্ডির ৩২ নাম্বারে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবারের বেশিরভাগ সদস্যই নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হন।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দিবসটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। শোক র‌্যালি, দোয়া, মিলাদ, কাঙালিভোজ, প্রার্থনাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করত আওয়ামী লীগ। সরকারিভাবেও দিবসটি পালনে নানা অনুষ্ঠানমালার আয়োজন হতো। কিন্তু চব্বিশের ৫ আগস্টের পর পরিবর্তিত প্রেক্ষাপটে দিবসটি আর পালন হয় না।

তবে সামাজিক মাধ্যমে দিনটিকে ঘিরে তারকারা শোক প্রকাশ করছেন। অভিনেত্রী জয়া আহসান শেখ মুজিবর রহমানের একটি ম্যুরালের সঙ্গে একটি তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—শ্রদ্ধা ও শোকে স্মরণ।


আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

১৫ আগস্ট ২০২৬


আজমেরী হক বাঁধন লিখেছেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আমি আরও গভীরভাবে উপলব্ধি করেছি— ইতিহাস কীভাবে বিকৃত, পরিবর্তিত কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। তাই কোনো একক বয়ান বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমাদের ইতিহাস নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাই না।



তার ভাষ্য, তবে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যেসব সদস্য তার সঙ্গে নিহত হয়েছিলেন, তাদের হত্যাকাণ্ডের নির্মমতা ও অন্যায়কে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা কখনোই মানুষের জীবনের মূল্যকে খাটো করতে পারে না, এমন সহিংসতাকেও ন্যায্যতা দিতে পারে না। বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রারম্ভিক রাজনৈতিক ভূমিকা ও অবদানকে আমি সম্মানের সঙ্গে স্মরণ করি। একই সঙ্গে আমি মনে করি, আমাদের ইতিহাসকে সত্য, প্রেক্ষাপট ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখার সুযোগ থাকা প্রয়োজন। আজ তাকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।



এ ছাড়াও অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী দোয়েল, কণ্ঠশিল্পী কোনাল, পান্থ কানাই, অভিনেতা মিলন ভট্টাচার্যসহ শোবিজ তারকারা ফেসবুকে শোক প্রকাশ করছেন।


জয়া আহসানবঙ্গবন্ধুবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানআজমেরী হক বাঁধনকোনালচঞ্চল চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!