Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

বিতর্কিত বিষয়ে মুখ খুললেন হানিয়া

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩
শেয়ার করুন:
বিতর্কিত বিষয়ে মুখ খুললেন হানিয়া

হানিয়া আমির

পাকিস্তানি প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এবং তা নিয়ে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার মুখে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী হানিয়া আমির। অভিযুক্ত প্রযোজকের সঙ্গে বন্ধুত্বের কারণে গত কয়েকদিন ধরেই নেটিজেনদের তোপের মুখে ছিলেন তিনি।

সম্প্রতি মডেল ও ইনফ্লুয়েন্সার মাহনুর রহিম প্রযোজক উমর মুখতারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে মাহনুর দাবি করেন, উমর তাকে সামাজিক মাধ্যমে গভীর রাতে আপত্তিকর এবং অস্বস্তিকর বার্তা পাঠাতেন।

একই ভিডিওতে মাহনুর হানিয়া আমিরেরও সমালোচনা করেন। তার মতে হানিয়া পাকিস্তান ও জাতিসংঘের জাতীয় শুভেচ্ছা দূত হওয়া সত্ত্বেও কীভাবে এমন আচরণের অভিযুক্ত ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।

প্রশ্নের মুখে পড়ে এবার এ বিষয়ে স্পষ্ট জবাব দিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে হানিয়া এই বিতর্কের জবাব দেন। তিনি লেখেন, ‘সম্প্রতি এমন একটি পরিস্থিতিতে আমার নাম জড়ানো হয়েছে, যে বিষয়ে আমার কোনো জ্ঞান বা সম্পৃক্ততা ছিল না। আমি বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার করতে চাই।’

হানিয়া জোর দিয়ে বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে এমন যেকোনো ধরনের হয়রানি বা শোষণের বিরুদ্ধে তার অবস্থান সব সময় আপসহীন। পাশাপাশি তিনি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করারও আহ্বান জানান।

এছাড়া সাহস করে নিজেদের অভিজ্ঞতার কথা বলার জন্য মাহনুর রহিমসহ অন্য নারীদের প্রশংসা করেন হানিয়া। অভিনেত্রী জানান, বর্তমানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তিনি অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও যোগ করেন, ‘আমার সঙ্গে কারও পূর্বের মেলামেশাকে যেন কখনোই সেই ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের সমর্থন হিসেবে গণ্য না করা হয়।’

নিজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে হানিয়া আমির বলেন, প্রতিটি শিল্প ও সমাজে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখা আমার অঙ্গীকার। একজন নারী হিসেবে ক্ষতিকর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যারা প্রতিবাদ করছেন তাদের সমর্থন দেওয়া আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

যৌন হয়রানিহানিয়া আমির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে