Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

ভাঙনের পথে বিজয়ের ২৬ বছরের সুখী দাম্পত্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২
ভাঙনের পথে বিজয়ের  ২৬ বছরের সুখী দাম্পত্য

থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় এর দাম্পত্যজীবনে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্যজীবনের সমাপ্তি হতে যাচ্ছে এই অভিনেতার। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গলপট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছেন।

সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতা তার বিবাহবিচ্ছেদ আবেদনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি বিচ্ছেদ চেয়েছেন। পাশাপাশি তিনি বৈবাহিক আবাসে থাকার অধিকার এবং স্থায়ী ভরণপোষণের আবেদনও জানিয়েছেন।

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশা ।

তাদের প্রেমের গল্প ছিল অনেকটাই সিনেমার মতো। লন্ডনের বাসিন্দা সঙ্গীতা নব্বইয়ের দশকের শেষের দিকে প্রিয় নায়ক বিজয়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে এসেছিলেন। সেখান থেকেই শুরু পরিচয়, পরে ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও দুই পরিবারের সম্মতিতে বিয়ে।

দীর্ঘ সময় ধরে বিজয়ের ক্যারিয়ারের প্রতিটি সাফল্যে সঙ্গীতা ছিলেন ছায়াসঙ্গী। তবে সাম্প্রতিক সময়ে বিজয়ের রাজনৈতিক কর্মসূচিতে তার অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দেয়। বিজয়ের নতুন রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাঝাগম’ এর বিভিন্ন সমাবেশেও সঙ্গীতাকে দেখা যায়নি। এতে বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়।

এদিকে ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বিজয়কে। গত বছরের সেপ্টেম্বরে তার এক রাজনৈতিক সমাবেশে পদপিষ্টের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর মুখোমুখি হতে হয়েছে।

আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আগে তার শেষ সিনেমা হিসেবে পরিচিত জন নয়াগন এর মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনের এই সংকট তার রাজনৈতিক ভবিষ্যতে কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।

সূত্র: এনডিটিভি

বিচ্ছেদথালাপতি বিজয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise