Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

‘নাগিন’ চরিত্রে প্রিয়াংকা চোপড়া! কী পরিকল্পনা জানালেন একতা কাপুর?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৫
শেয়ার করুন:
‘নাগিন’ চরিত্রে প্রিয়াংকা চোপড়া! কী পরিকল্পনা জানালেন একতা কাপুর?

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় সিরিজ ‘নাগিন’ আজ একতা কাপুরের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। মৌনী রায়, নিয়া শর্মা, তেজস্বী প্রকাশ একের পর এক জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্রে দর্শকের মন জয় করেছেন। তবে খুব কম মানুষই জানেন, এই ‘নাগিন’ এর জন্য একতা কাপুরের প্রথম পছন্দ ছিলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর নিজেই সেই অজানা গল্পের পর্দা ফাঁস করেছেন। তিনি জানান, ছোটপর্দায় নয় বরং প্রথমে বড়পর্দায় ‘নাগিন’ নিয়ে আসার পরিকল্পনা করেছিলেন তিনি। ‘দ্য ডার্টি পিকচার’ এর সাফল্যের পরই পৌরাণিক লোককথা অবলম্বনে একটি বড় বাজেটের ছবি বানাতে চেয়েছিলেন একতা।

সাক্ষাৎকারে একতা বলেন, 'ভারতের মানুষ পৌরাণিক কাহিনির সঙ্গে ছোটবেলা থেকেই পরিচিত। দাদু দিদার কাছে শোনা গল্পেই আমরা বড় হয়েছি। ভারতের প্রতিটি বাচ্চাই জানে নাগিন প্রতিশোধ নেয়। অথচ আমরা নিজেদের লোককথা বাদ দিয়ে ‘ব্যাটম্যান’, ‘সুপারম্যান’ এর মতো বিদেশি চরিত্রই বেশি দেখি পর্দায়।'

একতা আরও জানান, 'নাগিন সিনেমার জন্য তিনি দুই জন প্রথম সারির অভিনেত্রীর কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন সেই প্রস্তাবে রাজিও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ওই অভিনেত্রী আমেরিকায় চলে যাওয়ায় সিনেমাটি আর বাস্তবায়িত করা সম্ভব হয়নি।' তখনই বাধ্য হয়ে ছোটপর্দায় ‘নাগিন’ সিরিজ বানানোর সিদ্ধান্ত নেন তিনি।

একতার এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে জোর জল্পনা যিনি রাজি হয়েছিলেন, তিনি সম্ভবত প্রিয়াংকা চোপড়াই। কারণ ঠিক সেই সময়েই হলিউডে নিজের ক্যারিয়ার গড়তে আমেরিকায় পাড়ি দেন এই বলিউড তারকা।

উল্লেখ্য, এর আগেও একতা কাপুর জানিয়েছিলেন যে ‘নাগিন’ ছবির প্রস্তাব তিনি প্রিয়াংকা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ দু’জনের কাছেই নিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তব রূপ নেয়নি।

তবু আজও অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন বড়পর্দায় নাগিন রূপে প্রিয়াংকা চোপড়াকে দেখা গেলে কেমন হতো?


প্রিয়াংকা চোপড়াএকতা কাপুরনাগিন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে