Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

নারী রেসলারের বায়োপিক নিয়ে মঞ্চনাটক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৫:২৩
শেয়ার করুন:
নারী রেসলারের বায়োপিক নিয়ে মঞ্চনাটক

ফ্লোরেন্স পিউ, ডোয়াইন জনসন ও সারায়া নাইট (ছবি: ইনস্টাগ্রাম)

ব্রিটিশ পেশাদার রেসলার সারায়া নাইটের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে হলিউডে সাত বছর আগে মুক্তি পেয়েছে রেসলিং-কমেডি ‘ফাইটিং উইথ মাই ফ্যামিলি’। রেসলিং রিংয়ে ‘পেইজ’ নামে পরিচিতি পাওয়া এই নারীর বায়োপিক হয়ে উঠছে সংগীতনির্ভর মঞ্চনাটক।

২০১২ সালে সারায়া নাইটকে নিয়ে ‘দ্য রেসলার্স: ফাইটিং উইথ মাই ফ্যামিলি’ নামের একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন ম্যাক্স ফিশার। এতে সারায়া নাইটের পরিবারকে তুলে ধরা হয়, যারা প্রায় সবাই রেসলিংয়ের সঙ্গে যুক্ত। তার বাবা রিকি নাইট ‘রাউডি’ নামে পরিচিত রিংয়ে। আর মা স্বল্প উপস্থিতির বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন। 

হলিউডের ছবিটি সেই প্রামাণ্যচিত্র অবলম্বনে পরিচালনা করেন স্টিফেন মার্চেন্ট। নতুন মঞ্চনাটকের নির্দেশনা দেবেন তিনিই। ৫১ বছর বয়সী এই ব্রিটিশ পরিচালকের দৃষ্টিতে, ছবিটিকে নাটকে রূপ দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক একটি পদক্ষেপ।

‘ফাইটিং উইথ মাই ফ্যামিলি’তে সারায়া নাইটের ভূমিকায় অভিনয় করেন ফ্লোরেন্স পিউ। মঞ্চনাটকেও দেখা যাবে ৩০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রীকেই। 

ছবিটিতে নিজের বাস্তব চরিত্রে পর্দায় আসেন একসময়ের রেসলার ডোয়াইন জনসন। ‘দ্য রক’ খ্যাত আমেরিকান এই তারকার প্রযোজনা প্রতিষ্ঠান নতুন মঞ্চনাটক নির্মাণে যুক্ত হয়েছে। তিনি মনে করেন, সারায়া নাইটের জীবনের গল্পে এমন কিছু নাটকীয়তা আছে, যা মঞ্চের জন্য পুরোপুরি জুতসই।

সারায়া নাইট সাধারণ একটি পরিবার থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে বড় রেসলিং প্ল্যাটফর্ম ডব্লিউডব্লিউই’তে জায়গা গড়ে নেন। নরউইচ শহর থেকে শুরু করে ডব্লিউডব্লিউই’র বিশাল মঞ্চে পৌঁছানো পর্যন্ত তার জয়যাত্রা ছিল আত্মবিশ্বাস, আত্মপোলব্ধি ও লড়াইয়ের গল্প। তিনি পুরোপুরি সাহসী, স্পষ্টভাষী এবং কখনও কখনও বিদ্রোহী, যিনি নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেন।

সারায়ানাইটের সংগ্রাম, স্বপ্ন ও সাফল্যের গল্প এবার দেখা যাবে মঞ্চনাটকে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর জুড়ে এর মহড়া চলবে। ২০২৭ সালে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে পারে।

সূত্র: ডেডলাইন

হলিউডমঞ্চনাটকডোয়াইন জনসনফ্লোরেন্স পিউরেসলিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে