Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন অস্কারজয়ী জ্যারেড লেটো

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৫:০৭
যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করলেন অস্কারজয়ী জ্যারেড লেটো

জ্যারেড লেটো

হলিউডের প্রখ্যাত অস্কারজয়ী অভিনেতা এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’-এর ফ্রন্টম্যান জ্যারেড লেটোর বিরুদ্ধে উঠেছে একগুচ্ছ মারাত্মক যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র সদ্য প্রকাশিত প্রামাণ্যচিত্র ‘জ্যারেড লেটো: হলিউডস ডার্ক সিক্রেট’-এ ৪ জন নারী প্রকাশ্যে তার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তোলেন। তবে সমস্ত অভিযোগকে একবাক্যে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে উড়িয়ে দিয়েছেন এই ‘সুইসাইড স্কোয়াড’ তারকা।

বিবিসির অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে মোট ১০ জন নারী সাক্ষাৎকার দেন, যাদের মধ্যে ৯ জনই এই প্রথমবার ক্যামেরার সামনে মুখ খুলেছেন। অভিযোগকারী চার নারী জানান, ২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে তারা লেটোর মাধ্যমে যৌন হয়রানির শিকার হন। ঘটনার সময় তাদের বয়স ছিল ১৬ থেকে ১৯ বছরের মধ্যে।

প্রথম অভিযোগে এক নারী জানান, তার ১৭ বছর বয়সে একটি মোটেলের বাথরুমে লেটো তাকে যৌন নির্যাতন করেন। দ্বিতীয় অভিযোগে বলা হয়, ১৯ বছর বয়সী এক নারীকে হোটেল রুমে একা পেয়ে লেটো যৌন নির্যাতনের হুমকি দেন।

তৃতীয় অভিযোগে ক্যালিফোর্নিয়ায় ১৭ বছর বয়সে শারীরিক সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে, যা মার্কিন আইন অনুযায়ী সংবিধিবদ্ধ ধর্ষণ হিসেবে গণ্য। আর চতুর্থ অভিযোগে অন্য এক ভুক্তভোগী জানান, তার বয়স যখন মাত্র ১৬ বছর, তখন লেটো তারকাখ্যাতির ক্ষমতার অপব্যবহার করে তাকে বারবার ফোনকলে কুপ্রস্তাব দিতেন।

আরও পড়ুন

লন্ডনের লাল গালিচায় আলো ছড়ালেন জেন্ডায়া!

৩০ জুলাই ২০২৬

এছাড়াও লেটোর রক ব্যান্ডের সাবেক দুই কর্মী জানান, নাবালিকা ও তরুণীদের ড্রেসিংরুমে বা রেকর্ডিং স্টুডিওতে ডেকে আনার বিষয়ে কর্মীরা সবসময়ই লেটোর আচরণে অস্বস্তিবোধ করতেন।

বিবিসি লেটোর বিরুদ্ধে অনলাইনে ওঠা ১২০টিরও বেশি পৃথক অভিযোগের তালিকা তৈরি করেছে।

প্রামাণ্যচিত্রটি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করার পরপরই নিজের প্রতিনিধিদের মাধ্যমে বিবিসিকে দেওয়া এক অফিশিয়াল বিবৃতিতে জ্যারেড লেটো বলেছেন, ‘আমি আমার পুরো জীবনে কখনো কোনো মানুষকে যৌন নির্যাতন বা হয়রানি করিনি। আমার বিরুদ্ধে আনা এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা, বানানো ও উদ্দেশ্যপ্রণোদিত।’

১৯৯০-এর দশক থেকে হলিউডে দাপটের সাথে কাজ করছেন জ্যারেড লেটো। ২০১৪ সালে ‘ডালাস বায়ার্স ক্লাব’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জয় করেন তিনি। এছাড়া ‘ফাইট ক্লাব’, ‘ব্লেড রানার ২০৪৯’, ‘সুইসাইড স্কোয়াড’-এর জোকার চরিত্র এবং সাম্প্রতিক ‘মাস্টার্স অব দ্য ইউনিভার্স’ সিনেমার জন্য তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত।

বর্তমানে এই আইনি ও নৈতিক বিতর্কের ঝড়ে তার ক্যারিয়ার বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

জ্যারেড লেটোযৌন হয়রানির অভিযোগহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প