Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হলিউড

‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৫
‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে

হ্যারি পটার সিরিজের প্রথম অফিশিয়াল লুক প্রকাশ

হ্যারি পটার ভক্তদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান। জাদুর স্কুল হগওয়ার্টসের গেট আবারও খুলছে। এইচবিও তাদের আসন্ন হ্যারি পটার সিরিজের প্রথম অফিশিয়াল লুক প্রকাশ করেছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বিশ্বজুড়ে কোটি কোটি ‘পটারহেডস’।


​সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া প্রথম ছবিতে দেখা যাচ্ছে, গ্রিফিন্ডর হাউসের লাল-সোনালি পোশাক পরে কুইডিচ মাঠের দিকে হেঁটে যাচ্ছে খুদে হ্যারি পটার। এবারের সিরিজে হ্যারির ভূমিকায় অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। ছবিতে কুইডিচ পিচে গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা উড়তে দেখা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে সিরিজের শুরুতেই আমরা জমজমাট কোনো কুইডিচ ম্যাচ দেখতে পাব।


​মজার ব্যাপার হলো, সিরিজের শুটিং চলছে লন্ডনের সেই বিখ্যাত ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে, যেখানে মূল সিনেমাগুলোর শুটিং হয়েছিল। ফলে হগওয়ার্টসের সেই চেনা পরিবেশ আর জাদুকরী আবহ ফিরে পাওয়ার ব্যাপারে ভক্তরা নিশ্চিত।


​নতুন এই সিরিজে হ্যারির দুই প্রাণের বন্ধু রন ও হারমায়োনির চরিত্রে থাকছেন যথাক্রমে অ্যালাস্টেয়ার স্টাউট ও অ্যারাবেলা স্ট্যান্টন। এছাড়াও হেডমাস্টার ডাম্বলডোর চরিত্রে জন লিথগো এবং রহস্যময় প্রফেসর স্নেপ হিসেবে পাপা এসিডুকে দেখা যাবে।


​জে.কে. রাউলিংয়ের মূল বইয়ের গল্পগুলোকে আরও বিস্তারিতভাবে তুলে ধরতেই এই বিশাল বাজেটের সিরিজটি নির্মাণ করা হচ্ছে। ছোটবেলার সেই চেনা চরিত্রগুলোকে নতুন মুখ আর আধুনিক ভিএফএক্সে দেখার জন্য এখন শুধু সময়ের অপেক্ষা।

সূত্র : নিউজ ১৮ 

হলিউডহ্যারি পটারডমিনিক ম্যাকলাফলিন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise