Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারের শততম আসর কবে বসছে? জানুন পুরো সূচি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৭:০৯
অস্কারের শততম আসর কবে বসছে? জানুন পুরো সূচি

ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। ছবি: অস্কার

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৯তম ও ঐতিহাসিক ১০০তম আসরের তারিখ ঘোষণা করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সাইন্সেস। তবে এই দুই আসরে উপস্থাপক কে হবেন, তা এখনো ঘোষণা হয়নি।

৯৯তম অস্কারের আসর বসবে ২০২৭ সালের ১৪ মার্চ এবং ১০০তম অস্কার হবে ২০২৮ সালের ৫ মার্চ। দুটি অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে এবিসি, বাংলাদেশ সময় সকাল ৫টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টা)। অনুষ্ঠান দুটি আয়োজন করা হবে হলিউডের ডলবি থিয়েটারে। বিশ্বজুড়ে ২০০টিরও বেশি অঞ্চলে করা হবে সম্প্রচার।

একাডেমি আরও জানিয়েছে, ভেন্যু পরিবর্তন করে ২০২৯ সাল থেকে অস্কারের আসর বসবে পিকক থিয়েটারে, যেখানে ২০৩৯ সাল পর্যন্ত তা চলবে। ২০২৭ ও ২০২৮ সালের দুই আসরই হবে এবিসিতে অস্কারের শেষ সম্প্রচার। এরপর অনুষ্ঠানটি ইউটিউবে সম্প্রচার হবে।

এদিকে সম্প্রচার দুনিয়ায় বড় পরিবর্তন আনছে এবিসি। ২০২৭ সালের প্রথম প্রান্তিকেই তারা প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডস সম্প্রচার করবে (৭ ফেব্রুয়ারি), যা দীর্ঘ ৫৪ বছরের সিবিএসের সঙ্গে অংশীদারত্বের অবসান ঘটাবে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩৬ সাল পর্যন্ত গ্র্যামি সম্প্রচার করবে এবিসি। একই সঙ্গে স্ট্রিমিং হবে হুলু ও ডিজনি প্লাসে।

এছাড়া ২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি এবিসি সম্প্রচার করবে সুপার বোল এলএক্সআই। ২০০৬ সালের পর প্রথমবারের মতো তারা এনএফএলের এই চ্যাম্পিয়নশিপ ম্যাচ সম্প্রচার করতে যাচ্ছে।

এ বছরের অস্কার অনুষ্ঠানটি এবিসি ও হুলু মিলিয়ে দেখেছেন ১ কোটি ৭৮ লাখ ৬০ হাজার দর্শক, যা গত বছরের ১ কোটি ৯৭ লাখ দর্শকের তুলনায় প্রায় ৯ শতাংশ কম। তবে গত বছরের দর্শকসংখ্যা ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

২০২৬ সালের অস্কার প্রতিযোগিতার ছবিগুলো নিয়েও ইতোমধ্যে বিস্তর আগ্রহ তৈরি হয়েছে। বক্স অফিসে সফল ‘প্রজেক্ট হেইল মেরি’ (অভিনয়ে রায়ান গসলিং), বহুল প্রতীক্ষিত ‘ডিউন: পার্ট থ্রি’ (পরিচালনায় ডেনিস ভিলনুভ, অভিনয়ে টিমোথি শ্যালামে ও জেনডায়া) এবং আলেহান্দ্রো গনসালেস ইনিয়ারিতুর ‘ডিগার’ (অভিনয়ে টম ক্রুজ) ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

অস্কার ২০২৬–২০২৭ মৌসুমের পূর্ণাঙ্গ সময়সূচি

একাডেমি আসন্ন মৌসুমের বিস্তারিত সময়সূচিও প্রকাশ করেছে। প্রতিবছরের মতো এবারও ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বিভিন্ন ক্যাটাগরির জন্য ছবি জমা দেওয়ার শেষদিন ১২ নভেম্বর ২০২৬। ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে গভর্নরস অ্যাওয়ার্ডস। প্রাথমিক ভোটগ্রহণ শুরু ৭ ডিসেম্বর (সকাল ৯টা, প্যাসিফিক সময়) এবং শেষ হবে ১১ ডিসেম্বর (বিকেল ৫টা)। ১৫ ডিসেম্বর ঘোষণা করা হবে অস্কারের শর্টলিস্ট। এরপর ২০২৭ সালের ১১ জানুয়ারি থেকে মনোনয়ন ভোটগ্রহণ শুরু হয়ে ১৫ জানুয়ারি শেষ হবে। ২১ জানুয়ারি ঘোষণা হবে অস্কারের মনোনয়ন তালিকা। ১৬ ফেব্রুয়ারি থাকছে মনোনীতদের মধ্যাহ্নভোজ। চূড়ান্ত ভোটগ্রহণ শুরু ২৫ ফেব্রুয়ারি। শেষ হবে ৪ মার্চ। ১৪ মার্চ ২০২৭ আয়োজিত হবে ৯৯তম অস্কার। ৫ মার্চ ২০২৮ বসবে ১০০তম অস্কারের আসর।

অস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে