Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘দ্য রিং’ এবং ‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমার অভিনেত্রী ডেভি চেজ মারা গেছেন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:০৩
‘দ্য রিং’ এবং ‘লিলো অ্যান্ড স্টিচ’ সিনেমার অভিনেত্রী ডেভি চেজ মারা গেছেন

হলিউড অভিনেত্রী ডেভি চেজ। ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় হরর অভিনেত্রী ডেভি চেজ মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন।

বুধবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের ম্যানেজার জন রায়ান জুনিয়র। তিনি জানালেন, মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে ভুগছিলেন এই অভিনেত্রী।

রায়ান বলেছেন, মৃত্যুর আগে চেজকে অপুষ্টির কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চার বছর বয়সে লাস ভেগাসে ভয়েসওভার ও থিয়েটারের অভিনয় শুরু করেন চেজ। সাত বছর বয়সে হলিউডের প্রথম কাজ পান এবং ২০১৫ সালে তিনি পূর্ণকালীন অভিনয় থেকে অবসর নেন।

জনপ্রিয় আমেরিকান সিটকম সাবরিনা দ্য টিনেজ উইচ-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়, যেখানে প্রধান চরিত্রে ছিলেন মেলিসা জোয়ান হার্ট।

২০০১ সালে ‘ডনি ডার্কো’ ছবিতে সামান্থা ডার্কো চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউডে সাফল্য পান এবং পরবর্তীতে ২০০৯ সালের ‘এস ডার্কো’ ছবিতে মূল ভূমিকায় থাকা নায়িকার বোনের চরিত্রে অভিনয় করেন।

২০০২ সালে ‘দ্য রিং’ নামক হরর ফিল্মে সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে চেজ চলচ্চিত্রে অমরত্ব লাভ করেন। এই ছবিতে তিনি ছিলেন লম্বা চুলের এক ভূতের ভূমিকায়, যে টিভি থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। এটি ছিল একটি জাপানি ক্লাসিকের আমেরিকান রিমেক, যার গল্প ছিল এমন একটি ভিডিওটেপ নিয়ে যা দেখলে মানুষের মৃত্যু হয়।

একই বছর তিনি অ্যানিমেটেড হিট ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ এলভিস-ভক্ত হাওয়াইয়ান মেয়ে লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই ভূমিকার জন্য তিনি একটি অ্যানিমেটেড ফিচার প্রোডাকশনে সেরা ভয়েস অ্যাক্টিংয়ের জন্য অ্যানি অ্যাওয়ার্ড অর্জন করেন এবং পরবর্তী স্পিন-অফগুলোতেও চরিত্রটিতে কণ্ঠ দেওয়া অব্যাহত রাখেন।

ভুতুড়ে ও দানবীয় এক চরিত্রে অভিনয়ের জন্য তিনি ২০০৩ সালে সেরা খলনায়িকা হিসেবে এমটিভি মুভি অ্যাওয়ার্ড অর্জন করেন।

তিনি ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এর মতো টিভি ড্রামায় অভিনয়ন করেছেন। এ ছাড়া চেজ এইচবিও-র বহুবিবাহবিষয়ক ড্রামা ‘বিগ লাভ’-এ ৩২টি পর্বে বাল্যবধূ রোন্ডা ভলমারের ভূমিকায় অভিনয় করেছেন।

হলিউড সাংবাদিকদের তথ্যানুযায়ী, পরবর্তী জীবনে চেজকে একাধিক আইনি ঝামেলায় পড়তে হয়েছিল, যার মধ্যে মাদক রাখা এবং চুরি করা গাড়িতে আনন্দভ্রমণের অভিযোগও ছিল।

সূত্র: বিবিসি 

ডেভি চেজহলিউডহলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর