Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

‘হ্যারি পটার’ ফেরার আনন্দের মাঝে স্নেপ আর হারমায়োনিকে নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৩:৪০
‘হ্যারি পটার’ ফেরার আনন্দের মাঝে স্নেপ আর হারমায়োনিকে নিয়ে বিতর্ক

সংগৃহীত ছবি

জাদুর দুনিয়ার সেই হ্যারি পটার, রন আর হারমায়োনিকে আবারও পর্দায় দেখার স্বপ্ন সত্যি হতে চলেছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৬ মার্চ প্রকাশ করা হলো বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম টিজার।

২০২৬ সালের বড়দিনে এইচবিও-তে মুক্তি পাবে এই মেগা সিরিজটি। তবে টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার জোয়ার আর বিতর্কের ঝড় দুই-ই।


​এবারের সিরিজের সবচেয়ে বড় চমক হলো, প্রতিটি বইয়ের জন্য আলাদা একটি করে সিজন রাখা হচ্ছে। অর্থাৎ সিনেমার দুই-তিন ঘণ্টায় যা দেখানো সম্ভব হয়নি, এবার সিরিজের ৮-১০ ঘণ্টায় সেই খুটিনাটি সব জাদুকরী রহস্য উঠে আসবে। টিজারের শুরুতেই দেখা যায় ডার্সলি পরিবারে হ্যারির সেই করুণ জীবন আর ডাম্বলডোরের চিঠির জন্য হাহাকার। মিউজিক আর পরিবেশ দেখে অনেক ভক্তই নস্টালজিক হয়ে পড়েছেন।


​কিন্তু গোল বেধেছে কাস্টিং নিয়ে। বিশেষ করে প্রফেসর স্নেপ এবং হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে অভিনয়শিল্পীদের পছন্দ করতে পারছেন না অনেক ‘পটারহেড’। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, "সিনেমা দেখে বড় হয়েছি, এখন এই নতুন স্নেপকে মেনে নেওয়া অসম্ভব" আবার কেউ বলছেন, "বইয়ের বর্ণনার সাথে এই কাস্টিংয়ের কোনো মিল নেই।" মূলত ড্যানিয়েল র‍্যাডক্লিফ বা অ্যালান রিকম্যানদের জায়গায় নতুন মুখদের মেনে নিতে কষ্ট হচ্ছে একদল ভক্তের।


​সিরিজটিতে হ্যারি পটারের ভূমিকায় অভিনয় করছেন খুদে ডমিনিক ম্যাকলাফলিন। তার সাথে রন চরিত্রে অ্যালাস্টেয়ার স্টাউট এবং হারমায়োনি হিসেবে থাকছেন অ্যারাবেলা স্ট্যান্টন। কাস্টিং নিয়ে বিতর্ক থাকলেও সিরিজের প্রোডাকশন ভ্যালু আর বইয়ের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দেখে অনেক ভক্তই মুখিয়ে আছেন আবারও হগওয়ার্টসে ফেরার জন্য।

সূত্রঃ নিউজ ১৮

হলিউডহ্যারি পটারপ্রফেসর সেভেরাস স্নেপহারমায়োনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের