Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টাইনের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০
যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টাইনের ১৫ বছরের কারাদণ্ড

ছবি: রয়টার্স

হলিউডের একসময়ের অত্যন্ত প্রভাবশালী প্রযোজক এবং মিরাম্যাক্স স্টুডিওর সহপ্রতিষ্ঠাতা হার্ভি ওয়াইনস্টাইনকে ২০০৬ সালে এক সাবেক সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউ ইয়র্কের একটি আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দীর্ঘ ১৬ বছরের আইনি নাটকীয়তার পর নিউ ইয়র্কের বিচারক কার্টিস ফারবার ৭৪ বছর বয়সী এ সাবেক সিনেমা মোঘলের শাস্তি ঘোষণা করেন।

২০০৬ সালে ম্যানহাটনের নিজ ফ্ল্যাটে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট মিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৫ সালের জুনে পুনর্বিচারে দোষী সাব্যস্ত হন ওয়াইনস্টাইন।

এর আগে ২০২০ সালে একই মামলায় তাকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হলেও, বিচারপ্রক্রিয়া সুষ্ঠু হয়নি উল্লেখ করে ২০২৪ সালে নিউ ইয়র্কের উচ্চ আদালত সেই রায় বাতিল করেছিল।

পরে ২০২৫ সালের পুনর্বিচারে পুনরায় দোষী সাব্যস্ত হওয়ায় এ নতুন সাজা ঘোষণা করা হলো।

আরও পড়ুন

‘আফসানা বানায়া আপনে’ নস্টালজিয়া উসকে দিলেন ইমরান হাশমি-হিমেশ

২৪ সেপ্টেম্বর ২০২৬

রায় ঘোষণার পর ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ ভুক্তভোগী মিয়াম হ্যালির সাহসিকতার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান।

অন্যদিকে ওয়াইনস্টাইনের মুখপাত্র দাবি করেছেন, ওয়াইনস্টাইন নিজেকে নির্দোষ বলে মনে করেন এবং আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করছেন।

হলিউডের এ প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে একে একে মুখ খুলেছিলেন ১০০ জনেরও বেশি নারী ও নামকরা অভিনেত্রী। তার এই মামলার বিচারপ্রক্রিয়াই বিশ্ব জুড়ে জন্ম দিয়েছিল ঐতিহাসিক #মিটু আন্দোলনের, যা নারীদের বিরুদ্ধে হওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে এক বৈশ্বিক বিপ্লব তৈরি করে।

নিউ ইয়র্কের এ মামলা ছাড়াও ২০২২ সালে ক্যালিফোর্নিয়ায় পৃথক একটি ধর্ষণ ও যৌন নিপীড়ন মামলায় ১৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন হার্ভি ওয়াইনস্টাইন।

যৌন নিপীড়নহলিউড সেলিব্রিটি আপডেটহার্ভি ওয়াইনস্টাইন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: