Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

২৫ বছর পরও লোপেজের সেই পোশাক আলোচনায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৪:১০
২৫ বছর পরও লোপেজের সেই পোশাক আলোচনায়

জেনিফার লোপেজ ও মিকা আবদাল্লা

মনে আছে ২০০০ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে জেনিফার লোপেজের পরা সেই সবুজ রঙের গাঢ় গলাকাটা ‘ভার্সেস ড্রেস’-এর কথা? হলিউড ফ্যাশন ইতিহাসের অন্যতম কাঁপানো সেই ড্রেসটি দেখতে ইন্টারনেট দুনিয়ায় মানুষ এতটাই হুমড়ি খেয়ে পড়েছিল যে, মানুষের সেই উন্মাদনা দেখেই খোদ গুগল কর্তৃপক্ষ তৈরি করতে বাধ্য হয়েছিল ‘গুগল ইমেজ সার্চ’। এবার দীর্ঘ ২৫ বছর পর আবারও জে-লো-র সেই আইকনিক সবুজ ড্রেস এবং তার ১৫ বছর পুরনো একটি গান সোশ্যাল মিডিয়ায় এমন ঝড় তুলল যে, স্পটিফাইয়ে ইতিহাস গড়ে বসলেন এই মার্কিন পপ সম্রাজ্ঞী!
আমাজন প্রাইম ভিডিওতে সদ্য মুক্তি পেয়েছে তরুণ প্রজন্মের মন কেড়ে নেওয়া কলেজ-ভিত্তিক হকি রোমান্স সিরিজ ‘অফ ক্যাম্পাস’। এই সিরিজের একটি হ্যালোইন পার্টিতে প্রধান চরিত্র ‘অ্যালি হেইস’ জেনিফার লোপেজের সেই আইকনিক সবুজ ড্রেসটির হুবহু নকল বা কসপ্লে করে হাজির হয়। পার্টিতে জে-লো-র ২০১১ সালের ব্লকবাস্টার হিট গান ‘অন দ্য ফ্লোর’-এর তালে অ্যালির নাচ দেখে ক্লিন বোল্ড হয়ে যায় হকি হিরো ডিন। এই দুই তারকার অন-স্ক্রিন কেমিস্ট্রি আর ব্যাকগ্রাউন্ডে পিটবুল ও জে-লো-র সেই চেনা গান— ব্যস, টিকটক থেকে শুরু করে এক্স পাড়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় এই রোমান্টিক দৃশ্যটি।

পুরনো গানটি নতুন করে ভাইরাল হতেই বিশ্বজুড়ে শ্রোতারা গানটি লুপে শোনা শুরু করেছেন। ফলাফল? মুক্তির ১৫ বছর পর এই প্রথম ১.১৯ মিলিয়ন স্ট্রিমিং নিয়ে স্পটিফাইয়ের গ্লোবাল চার্টে এন্ট্রি মেরেছে ‘অন দ্য ফ্লোর’। শুধু তাই নয়, গানটি ইতিমধ্যেই স্পটিফাইয়ে ১ বিলিয়নেরও বেশি স্ট্রিমিংয়ের এক অভাবনীয় মাইলফলক পার করে ফেলেছে।

আরও পড়ুন

ডেনিম শাড়িতে নজর কাড়লেন মাধুরী

০৪ জুন ২০২৬

সিরিজের এই দৃশ্যটি নজর এড়ায়নি খোদ পপ কুইন জেনিফার লোপেজেরও। তিনি নিজে এক্স-এ এই নাচের সিনটি শেয়ার করে লিখেছেন— ‘আই লাভ দিস শো!’ শুধু তাই নয়, ২০২৬ সালের হ্যালোইনের সেরা কাপল কস্টিউম হিসেবে এই লুকটিকে স্বীকৃতি দিয়ে সিরিজের প্রধান অভিনেতা-অভিনেত্রীদের নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফলোও করেছেন জে-লো। আচমকা খোদ জেনিফার লোপেজের কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে ঘোরের মধ্যে আছেন অভিনেত্রী মিকা আবদাল্লা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন— ‘গাড়িতে করে ফেরার সময় রেডিওতে এই গানটা বাজছিল আর তখনই দেখলাম জে-লো আমাদের ফলো করেছেন। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না!’

ছবির কস্টিউম ডিজাইনার শার্লিন আকুয়ামোয়াহ জানান, জেনিফারের আসল ড্রেসের মতো কাপড় দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে মিললেও তার সবুজ রঙে গলদ ছিল। পরে পুরো কাপড়ের রোলটিতে বিশেষ স্প্রে করে সবুজের সেই নিখুঁত শেড আনা হয়। শুটিংয়ের দিন অভিনেত্রী মিকা যাতে ওই সাহসী পোশাকে স্বাচ্ছন্দ্যে নাচতে পারেন, সেজন্য বডি-টেপ দিয়ে নিখুঁতভাবে ড্রেসটি তাঁর শরীরে সেট করা হয়েছিল।

ডিজাইনারের সেই খাটুনি আর জে-লো-র নস্টালজিয়া ওটিটির দুনিয়ায় এক নতুন ইতিহাস তৈরি করল!





মিকা আবদাল্লাজেনিফার লোপেজঅন দ্য ফ্লোরহলিউডগানপপ তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    advertiseadvertise