Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় হলিউড

এই বছরই মুক্তি পাচ্ছে হ্যারি পটার সিরিজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৫:৫৪
এই বছরই মুক্তি পাচ্ছে হ্যারি পটার সিরিজ

হ্যারি পটার সিরিজের দৃশ্য থেকে নেওয়া

জাদুর ছড়ি হাতে নেওয়ার প্রস্তুতি নিন, কারণ হগওয়ার্টস আবারও খুলছে তার দরজা। এইচবিও তাদের বহুল প্রতীক্ষিত ‘হ্যারি পটার’ সিরিজের প্রথম ট্রেলার প্রকাশ করেছে। জানানো হয়েছে, সিরিজটির প্রথম সিজন মুক্তি পাবে ২০২৬ সালের বড়দিনে।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, ডার্সলি পরিবারের অবহেলা আর নির্যাতনের শিকার সিঁড়ির নিচের ছোট্ট ঘরে বসবাস করা হ্যারি। তার চাচাতো ভাই ডাডলি তাকে নিয়মিত কটূক্তি করে, আর খালা পেটুনিয়া তার চুল কেটে দিয়ে বলে—সে বিশেষ কেউ নয়। কিন্তু সবকিছু বদলে যায় যখন হ্যারির হাতে পৌঁছে যায় হগওয়ার্টস স্কুলে ভর্তি হওয়ার চিঠি।

এরপর হাজির হন রুবিয়াস হ্যাগ্রিড, যিনি হ্যারিকে জাদুর জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তার বাবা-মায়ের রহস্যময় অতীত সম্পর্কে ইঙ্গিত দেন। ট্রেলারে দেখা যায়, লাগেজ নিয়ে প্ল্যাটফর্মে পৌঁছে হগওয়ার্টস এক্সপ্রেসে উঠছে হ্যারি।
ট্রেনেই রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের সঙ্গে পরিচয় হয় হ্যারির। রন অবাক হয়ে জিজ্ঞেস করে,‘তুমি কি সত্যিই হ্যারি পটার?’ এরপর দেখা যায়, এই তিন বন্ধু হগওয়ার্টসের নানা রহস্যময় জায়গা ঘুরে দেখছে, কুইডিচ খেলার ঝলক এবং জাদুর ক্লাসরুমে তাদের অভিজ্ঞতা।
সিরিজটিতে হ্যারির ভূমিকায় অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। তার সঙ্গে রয়েছেন রন উইজলি চরিত্রের অ্যালাস্টেয়ার স্টাউট এবং হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে আরাবেলা স্ট্যান্টন। তারা একসঙ্গে হগওয়ার্টস স্কুল অব উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রিতে পড়াশোনা করতে গিয়ে গড়ে তোলে বন্ধুত্ব, আর মোকাবিলা করে অন্ধকার শক্তি লর্ড ভলডেমর্টের হুমকি।

এছাড়া তারকাবহুল কাস্টে আছেন অ্যালবাস ডাম্বলডোর, সেভেরাস স্নেইপ, মিনার্ভা ম্যাকগোনাগাল, হ্যাগ্রিড, আর্গাস ফিলচ, কুইরিনাস কুইরেলের মতো তারকারা।
সিরিজটি নির্মিত হয়েছে যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রস স্টুডিওস লিভসডেনে। পরিচালনা করছেন ‘সাকসেশন’ খ্যাত পরিচালক মার্ক মাইলড। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন জে. কে. রাউলিং, নিল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস এবং ডেভিড হেইম্যান।

হ্যারি পটার নিয়ে লেখা সাতটি বইয়ের প্রতিটির জন্য থাকবে একটি করে সিজন। ফলে ভক্তরা আবারও দেখতে পাবেন সেই পরিচিত জাদুর ক্লাসরুম, কুইডিচ মাঠ এবং হগওয়ার্টসের বিস্ময়কর জগৎ।

সূত্র: ভ্যারাইটি

হলিউডহ্যারি পটার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise