Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

দ্রুতগতির গাড়ির ইঞ্জিনের সেই চেনা গর্জনে মুখর হবে কান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:০৬
দ্রুতগতির গাড়ির ইঞ্জিনের সেই চেনা গর্জনে মুখর হবে কান

‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর দৃশ্য (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট-রেসিং সংস্কৃতিকে ঘিরে নির্মিত ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ ২০০১ সালের ২২ জুন প্রেক্ষাগৃহে আসার পর দুনিয়া জুড়ে এক সাংস্কৃতিক বিস্ময়ের জন্ম দিয়েছিল। বিশ্ব চলচ্চিত্রের গতিপথ বদলে দেওয়া এক সেনসেশনে পরিণত হয় এটি। সেই ছবি মুক্তির ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে কান উৎসবে। প্রতিযোগিতার বাইরে মিডনাইট স্ক্রিনিংস বিভাগে নির্বাচিত হয়েছে এটি।

আগামী ১৩ মে স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের মুখরিত হবে দ্রুতগতির গাড়ির ইঞ্জিনের চেনা গর্জনে! কানে রব কোহেন পরিচালিত হাই-অকটেন থ্রিলার ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর প্রদর্শনীতে হাজির হবেন অভিনেতা ভিন ডিজেল, অভিনেত্রী মিশেল রড্রিগেজ, জর্ডানা ব্রুস্টার, প্রযোজক নীল এইচ. মরিৎজ। ছবিটিতে ব্রায়ান ও’কনার চরিত্রে ছিলেন প্রয়াত পল ওয়াকার। তার মেয়ে মিডো ওয়াকার উপস্থিত থাকবেন উৎসবে।

ইউনিভার্সেল পিকচার্সের সবচেয়ে লাভজনক ও দীর্ঘমেয়াদি একটি ফ্র্যাঞ্চাইজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। এর ১১টি চলচ্চিত্র বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি। প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি ঘোষণা দিয়েছে, সিরিজের নতুন রোমাঞ্চকর অধ্যায় ‘ফাস্ট ফরেভার’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৮ সালের ১৭ মার্চ।

শুরুতে স্ট্রিট রেসিং প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি হলেও সময়ের সঙ্গে বিশ্বজয়ী ফ্র্যাঞ্চাইজটি নতুন আঙ্গিকে এসেছে বারবার। গত ২৫ বছরে বিভিন্ন দেশের দৃষ্টিনন্দন লোকেশনে শ্বাসরুদ্ধকর, টার্বোচার্জড কার চেজ ও দুর্ধর্ষ স্টান্টের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর কিস্তিগুলো। তবে সবকিছুর ঊর্ধ্বে ডমিনিক টরেট্টোসহ বিভিন্ন চরিত্রের মধ্যকার পারিবারিক বন্ধন এবং তাদের সঙ্গে দর্শকদের আবেগঘন সংযোগের ফলে এই সিরিজ টিকে আছে এবং সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে।

‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর দৃশ্যে ভিন ডিজেল (ছবি: ইউনিভার্সেল পিকচার্স)

সিনেমার গণ্ডি ছাড়িয়ে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ একটি সত্যিকারের জনপ্রিয় পপ-কালচার হয়ে উঠেছে। দীর্ঘ যাত্রার ফলে বেড়েছে এর জগত। ফলে একে একে বেরিয়েছে খেলনা, ভিডিও গেম ও অ্যানিমেটেড সিরিজ। এছাড়া তৈরি হয়েছে স্পিন-অফ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’।

হলিউডের অন্যতম বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর এই চলচ্চিত্র সিরিজের নিয়মিত অভিনয়শিল্পীদের মধ্যে আরও আছেন টাইরিস গিবসন, লুডাক্রিস, সুং ক্যাং, নাতালি এমানুয়েল। দশকের পর দশক ফ্র্যাঞ্চাইজটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় ও প্রশংসিত তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য— ডোয়াইন জনসন, গল গ্যাডট, জেসন স্ট্যাটহাম, এভা মেন্ডেস, জন সিনা, কার্ট রাসেল, জেসন মোমোয়া, অস্কারজয়ী হেলেন মিরেন, ব্রি লারসন ও শার্লিজ থেরন।

এদিকে ফ্রান্সের দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ১২ মে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কান উৎসবের পর্দা উঠবে। অনুষ্ঠানে সম্মানসূচক স্বর্ণ পাম পাবেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি খ্যাত কিউই পরিচালক পিটার জ্যাকসন। মালি-মরক্কোর বংশোদ্ভূত ফরাসি কৃষ্ণাঙ্গ অভিনেত্রী আই আইদারা এই আয়োজন সঞ্চালনা করবেন। তার সূচনা বক্তব্যের সময় নেপথ্যে বাজবে নতুন সংগীত। এটি তৈরি করেছেন গ্র্যামি জয়ী ইসরায়েলি-আমেরিকান বেহালাশিল্পী মিরি বেন-আরি। আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফ্রান্সের পিয়ের সালভাদোরি পরিচালিত ‘দি ইলেক্ট্রিক কিস’।

ভিন ডিজেলফাস্ট অ্যান্ড ফিউরিয়াসহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?