Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

অস্কারে এবারের সেরা ১০ সিনেমা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৪:৪৩
শেয়ার করুন:
অস্কারে এবারের সেরা ১০ সিনেমা

সংগৃহীত ছবি

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৮তম আসর বসছে আগামী রবিবার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে জমকালো এই আয়োজন। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করছে ১০টি সিনেমা।

এবারের অস্কারের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’। প্রথমটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর দ্বিতীয়টিতে রায়ান কুগলার। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সেরা ছবির আসল লড়াই এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

পরিচালক পল থমাস অ্যান্ডারসন নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতোমধ্যে ব্রিটিশ একাডেমি ও পরিচালক সমিতির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে তৈরি ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।

মনোনয়ন তালিকায় রয়েছে বড় বাজেটের ছবি ‘এফ ওয়ান দ্য মুভি’, যেখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট। ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে বিপুল আয় করে অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে।

এ ছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও নির্মিত ‘হ্যামনেট’ এবং ইয়োর্গস লান্থিমোস এর বিজ্ঞানভিত্তিক থ্রিলার ‘বুগোনিয়া’ নিয়েও চলছে আলোচনা। ‘বুগোনিয়া’ সিনেমায় অভিনয় করেছেন এমা স্টোন।

তালিকায় আরও আছে গুইলারমো দেল তোরোর পিরিয়ড হরর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং টিমোথি শ্যালামে অভিনীত জীবনীভিত্তিক ছবি ‘মার্টি সুপ্রিম’। আন্তর্জাতিক সিনেমা থেকেও জায়গা করে নিয়েছে ব্রাজিলের থ্রিলার ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং নির্মাতা জোয়াকিম ট্রিয়ার–এর ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ । চমক হিসেবে রয়েছে স্বল্প বাজেটের ছবি ‘ট্রেন ড্রিমস’।

প্রতি বছরের মতো এবারও হলিউডের সেরা কাজের স্বীকৃতি দিতে বসছে অস্কারের জমকালো আসর। রবিবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে বহুল প্রতীক্ষিত সোনালি ট্রফি। পুরো বিশ্বের চলচ্চিত্র অঙ্গন এখন তাকিয়ে আছে এই মহাযজ্ঞের দিকে।

হলিউডঅস্কার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে