Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৮ মনোনয়নেও মেলেনি অস্কার, সম্মানসূচক পুরস্কারে ‘বিগলিত’ গ্লেন ক্লোজ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩৬
শেয়ার করুন:
৮ মনোনয়নেও মেলেনি অস্কার, সম্মানসূচক পুরস্কারে ‘বিগলিত’ গ্লেন ক্লোজ

গ্লেন ক্লোজ। ছবি: সংগৃহীত

অস্কারের ইতিহাসে এক অদ্ভুত আভিজাত্যের নাম গ্লেন ক্লোজ। দীর্ঘ ৫০ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে রেকর্ড ৮ বার অস্কারের মনোনয়ন পেয়েও একবারও সোনালি মূর্তিটি হাতে তুলতে পারেননি ৭৯ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেত্রী।
তবে এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে, একাডেমি কর্তৃপক্ষ তাকে দিতে যাচ্ছে সম্মানসূচক অস্কার বা ‘অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড’।

কিন্তু মজার ব্যাপার হলো, এই সুখবর পাওয়ার পর গ্লেন ক্লোজের মনে হয়েছিল, এতে তার ‘হারের রেকর্ড’টাই বুঝি নষ্ট হয়ে গেল।

অস্কার কর্তৃপক্ষের কাছ থেকে সম্মানসূচক পুরস্কারের ফোন পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ার কথা জানিয়ে এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লেন ক্লোজ মজা করে বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছিল, আমার কোনো সান্ত্বনা পুরস্কারের দরকার নেই। আর দ্বিতীয়ত ভাবলাম, আরে, জয় ছাড়া ৮ বার মনোনয়ন পাওয়ার যে অনন্য রেকর্ডটা আমার আর পিটার ও’টুলের দখলে আছে, সেটা কি তবে শেষ হয়ে যাবে?’

তবে রসিকতা করলেও জীবনের এই পর্যায়ে এসে এই সম্মাননা তাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে বলে জানান অভিনেত্রী।

আরও পড়ুন

প্রথম ইউরোভিশন এশিয়ায় বাজিমাত ফিলিপাইনের, কেমন করল বাংলাদেশ?

১৫ নভেম্বর ২০২৬

অস্কারের স্মৃতিচারণ করতে গিয়ে ১৯৮৮ সালের ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমার সময়ের এক মজার ঘটনাও শেয়ার করেন ক্লোজ। সেবার তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক অবস্থার কারণে সাধারণ বিমানে ওঠার অনুমতি না থাকায় প্রসূতি বিশেষজ্ঞকে সাথে নিয়ে প্রাইভেট প্লেনে লস অ্যাঞ্জেলেসে উড়ে এসেছিলেন তিনি।

এরপর সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে মঞ্চে পুরস্কার দিতে উঠতেই পুরো হলরুম হাসিতে ফেটে পড়ে। ক্লোজ হাসতে হাসতে বলেন, ‘প্রথমে বুঝতেই পারিনি ওরা হাসছে কেন। পরে মনে পড়ল, সিনেমায় আমি মাইকেলের সন্তানের মা হতে চলেছি দাবি করলেও ও তা অস্বীকার করেছিল। আর বাস্তবে বিশাল পেট নিয়ে আমি ওর পাশেই দাঁড়িয়ে ছিলাম, দৃশ্যটা দর্শকদের কাছে দারুণ হাস্যকর লেগেছিল।’

পুরস্কারের লোভে কখনোই অভিনয় করেননি বলে জানান গ্লেন ক্লোজ। তার মতে, অস্কারের আসরে বিশ্বের সেরা সৃজনশীল মানুষদের সঙ্গে একই ঘরে বসতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

রবিবার লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডসে মেয়ে ও জামাইকে সঙ্গে নিয়ে কাস্টম আরমানি গাউন পরে এই সম্মাননা গ্রহণ করবেন তিনি।

আর মজার ব্যাপার হলো, অস্কারের এই সোনালি মূর্তিটি তিনি নিজের আলমারিতে বন্দী না রেখে মন্টানার ‘ওয়াইল্ড ক্রাম্ব’ নামের একটি স্থানীয় বেকারিতে একদিনের জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে চান, যাতে সাধারণ মানুষ কাছ থেকে দেখতে পায় আসল অস্কার দেখতে কেমন।

অস্কারগ্লেন ক্লোজহলিউড অভিনেত্রীহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি