Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

দূরত্ব ভুলে ব্লেক লাইভলিকে বিয়ের দাওয়াত দিলেন টেইলর

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩০
দূরত্ব ভুলে ব্লেক লাইভলিকে বিয়ের দাওয়াত দিলেন টেইলর

টেইলর সুইফট ও ব্লেক লাইভলি

পপ তারকা টেইলর সুইফট এবং ‘গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী ব্লেক লাইভলির বন্ধুত্বের কথা বিনোদন দুনিয়ায় সবার জানা। তবে গত কয়েক মাস ধরে এই দুই তারকার মধ্যে এক ধরণের ঠান্ডা লড়াই বা দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল।

অবশেষে সব মান-অভিমান ভুলে পুরোনো বন্ধুর দিকে হাত বাড়িয়ে দিলেন টেইলর সুইফট। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সাথে তার আসন্ন রাজকীয় বিয়েতে ব্লেক লাইভলিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আমেরিকান গণমাধ্যম ‘পেজ সিক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৬ বছর বয়সী টেইলর সুইফট এবং ৩৯ বছর বয়সী ব্লেক লাইভলি সম্প্রতি নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করতে ফোনে কথা বলেছেন। তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এই দাওয়াতের মাধ্যমে সুইফট বুঝিয়ে দিয়েছেন যে তিনি তাদের পুরোনো বন্ধুত্বের সম্পর্কটি আবার ফিরিয়ে আনতে চান। তবে লাইভলি এই বিয়েতে শেষ পর্যন্ত যোগ দেবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই দুই বান্ধবীর সম্পর্কে ফাটল ধরার শুরু মূলত ব্লেক লাইভলির সিনেমা ‘ইট এন্ডস উইথ আস’-কে কেন্দ্র করে। এই সিনেমার পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে একটি আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন লাইভলি। সেই মামলার আদালতের কিছু গোপন চ্যাট ও নথিপত্র প্রকাশ্যে চলে আসে, যা টেইলর সুইফটকে বেশ অস্বস্তিতে ফেলে দেয়।

আরও পড়ুন

‘ট্রেন টু বুসান’ পরিচালকের নতুন ধামাকা ‘কলোনি’

২২ জুন ২০২৬

জানা গেছে, সিনেমার শুটিং চলাকালীন পরিচালকের সাথে ব্লেকের ঝামেলা হলে তিনি টেইলর সুইফটকে নিজের ঢাল হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন এবং স্ক্রিপ্ট পরিবর্তনের জন্য সুইফটের প্রভাব খাটানোর চেষ্টা করেন। নিজের অজান্তেই এই আইনি ঝামেলায় জড়িয়ে পড়ায় ব্লেকের ওপর বেশ ক্ষুব্ধ হয়েছিলেন টেইলর সুইফট।

এমনকি মে মাসের দিকে খবর রটেছিল, সুইফট তার বিয়ের অতিথি তালিকা থেকে ব্লেকের নাম পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন। তবে ব্লেকের মামলাটি নিষ্পত্তি হওয়ায় শেষ পর্যন্ত বরফ গলেছে।

আদালতের সেই গোপন মেসেজ ফাঁসের পর এই ঝামেলার আঁচ লেগেছিল টেইলর সুইফটের অন্য বন্ধুদের ওপরেও। অভিনেতা মাইলস টেলারের স্ত্রী এবং সুইফটের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু কেলি টেলারও এই ঘটনার পর ব্লেকের ওপর অসন্তুষ্ট হয়ে টেইলরের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা শুরু করেন। সূত্রমতে, কেলি বিশ্বাসই করতে পারছিলেন না যে ব্লেক লাইভলি পর্দার আড়ালে টেইলরকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন।

আগামী ৩ জুলাই নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এ বসতে যাচ্ছে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ের জমকালো আসর। বিশ্ব সঙ্গীতের এই মেগা ইভেন্টে আমন্ত্রিত অতিথিদের তালিকায় আছেন এড শিরান, জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, বেনসন বুনের মতো নামী-দামী সব আন্তর্জাতিক তারকা।

বছরের পর বছর ধরে যারা এই দুই তারকার জুটিকে পছন্দ করে আসছেন, তাদের জন্য এই পুনর্মিলনের খবরটি বেশ আনন্দের। তবে বিয়ের এই আমন্ত্রণ বা তাদের বন্ধুত্ব জোড়া লাগার বিষয়ে টেইলর সুইফট কিংবা ব্লেক লাইভলির পিআর টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ব্লেক লাইভলিটেইলর সুইফটবন্ধুত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু