Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘ট্রেন টু বুসান’ পরিচালকের নতুন ধামাকা ‘কলোনি’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৭
‘ট্রেন টু বুসান’ পরিচালকের নতুন ধামাকা ‘কলোনি’

সংগৃহীত ছবি

এক দশক আগে ‘ট্রেন টু বুসান’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন কোরিয়ান পরিচালক ইওন সাং-হো। জম্বি ঘরানার সিনেমাকে তিনি নিয়ে গিয়েছিলেন এক অন্য উচ্চতায়। মাঝে তার ‘পেনিনসুলা’ সিনেমাটি দর্শকদের কিছুটা হতাশ করলেও, এবার তিনি ফিরলেন রাজকীয়ভাবে।

মুক্তি পেয়েছে তার নতুন জম্বি থ্রিলার সিনেমা ‘কলোনি’। একই ঘরানার জম্বি সিনেমা দেখতে দেখতে যারা ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাদের জন্য এই সিনেমাটি যেন এক নতুন চমক।

পুরো সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি বিশাল বহুতল ভবনকে কেন্দ্র করে। এই ভবনেই রয়েছে একটি বড় বায়োটেকনোলজি কোম্পানির হেডকোয়ার্টার এবং একটি শপিং মল। গল্পের শুরুতেই দেখা যায়, সেও ইয়ং-চিওল নামের এক ক্ষুব্ধ বিজ্ঞানী রেগে গিয়ে কোম্পানিতে এক বায়ো-সন্ত্রাসী হামলা চালায়। সে এমন একটি ল্যাব-মেড ভাইরাস বাতাসে ছেড়ে দেয়, যা মানুষের শরীরে প্রবেশ করলেই চোখের পলকে সবাই রক্তপিপাসু ও হিংস্র জম্বি হয়ে যায়।

তবে সিনেমার আসল টুইস্ট বা চমক হলো অন্য জায়গায়। ভাইরাসটি ছড়ানোর ঠিক আগেই বিজ্ঞানী ইয়ং-চিওল নিজে এর প্রতিষেধক বা অ্যান্টিডোট ইনজেকশন দিয়ে নিজের শরীরে পুশ করে নেয়। এর মানে হলো, পুরো দুনিয়ায় জম্বি হওয়া থেকে বাঁচার একমাত্র ওষুধ লুকিয়ে আছে কেবল তার শরীরের রক্তেই!

আরও পড়ুন

শুটিং সেটে শ্রমিকের মৃত্যু, বানসালির কাছে চাওয়া হচ্ছে ৫০ লাখ রুপি

২২ জুন ২০২৬

ভাইরাস ছড়ানোর পর পুরো ভবনটি লকডাউন বা অবরুদ্ধ করে দেওয়া হয়। ভেতরে আটকে পড়েন বায়োকেমিস্ট কোন সে-জিয়ং, তার প্রাক্তন স্বামী হান কিও-সং এবং সিকিউরিটি অফিসার চোই হিউন-সওক। তাদের সাথে আটকে পড়ে আরও কিছু সাধারণ মানুষ। জম্বিদের কামড় থেকে বাঁচতে এবং ভবন থেকে জ্যান্ত বের হতে শুরু হয় তাদের টিকে থাকার কঠিন লড়াই।

সাধারণত জম্বি সিনেমায় দেখা যায় জম্বিদের বুদ্ধি থাকে না, তারা শুধু রক্তের খোঁজে দৌড়ায়। কিন্তু ‘কলোনি’ সিনেমার জম্বিরা আলাদা। এই ভাইরাসের কারণে জম্বিদের মধ্যে এক ধরণের যৌথ বুদ্ধিমত্তা বা ‘হাইভ ইন্টেলিজেন্স’ তৈরি হয়। অর্থাৎ, তারা দলগতভাবে চিন্তা করতে পারে।

লড়াইয়ের সময় একজন জম্বি যদি মানুষের কোনো চালাকি বা দুর্বলতা ধরে ফেলে, সেই খবর মুহূর্তের মধ্যে সব জম্বির মাথায় চলে যায়! যেমন—সিনেমার শুরুতে জম্বিদের ধোঁকা দিতে মানুষ কাপড়ের দোকানের পুতুল বা ম্যানিকুইন ব্যবহার করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জম্বিরা বুঝে যায় কোনটা আসল মানুষ আর কোনটা পুতুল। এরপর মানুষের সেই পুরানো কৌশল আর কাজে আসে না। জম্বিদের এই প্রতিনিয়ত বুদ্ধিমান হয়ে ওঠাটাই সিনেমাটিকে দারুণ রোমাঞ্চকর করে তুলেছে।

সিনেমায় জম্বিদের চরিত্রে যারা অভিনয় করেছেন, তাদের শারীরিক কসরত ও চমৎকার কোরিওগ্রাফি ছিল দেখার মতো। তাদের হাড় ভাঙার শব্দ আর অদ্ভুতভাবে শরীর বাঁকানোর দৃশ্যগুলো দর্শকদের মনে সত্যি ভয় ধরিয়ে দেয়।

সব মিলিয়ে, টুকটাক কিছু দুর্বলতা থাকলেও জম্বি বা থ্রিলার ঘরানার দর্শকদের জন্য ‘কলোনি’ একটি মাস্ট-ওয়াচ সিনেমা। চমৎকার লোকেশন, টানটান উত্তেজনা আর বুদ্ধিমান জম্বিদের এই লড়াই আপনাকে পুরো সময় পর্দার সামনে বসিয়ে রাখবে।

কলোনিট্রেন টু বুসানজম্বি সিনেমাকোরিয়ান সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু