Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

ভিন ডিজেলের মৃত্যুর খবর নিয়ে তোলপাড়!

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৭:০০
ভিন ডিজেলের মৃত্যুর খবর নিয়ে তোলপাড়!

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর আইকনিক চরিত্র ‘ডমিনিক টোরেটো’খ্যাত অভিনেতা ভিন ডিজেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর একটি ভুয়া খবরকে কেন্দ্র করে তীব্র শোরগোল তৈরি হয়েছে সামাজিকমাধ্যমে।

এক্স প্ল্যাটফর্মের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, অতিরিক্ত গতির কারণে একটি বিলাসবহুল গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ভিন ডিজেল। ভুয়া খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে তার কোটি কোটি ভক্তের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। লাইক ও ভিউ পাওয়ার জন্য একজন জীবিত অভিনেতাকে ‘মেরে ফেলার’ এই মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা।

এক্স প্ল্যাটফর্মের (@worldwide176481) নামের একটি হ্যান্ডেল থেকে করা পোস্টে লেখা হয়, ‘এইমাত্র পাওয়া খবর : আমেরিকান অভিনেতা ভিন ডিজেল, যিনি ডমিনিক টোরেটো নামে পরিচিত, অতিরিক্ত গতির কারণে হওয়া একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। এই একই দুর্ঘটনায় তার প্রিয় বন্ধু পল ওয়াকারও প্রাণ হারিয়েছেন।’

পোস্টটির সঙ্গে একটি ছোট ভিডিও ক্লিপও যুক্ত করা হয়েছিল। সেখানে দেখা যায়, একটি দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং হুইল থেকে ডিফ্লেটেড এয়ারব্যাগ বেরিয়ে রয়েছে। ক্যামেরা একটু জুম-আউট হতেই দেখা যায়, গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পাশ দিয়ে অন্যান্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে পুরো ভিডিওতে কোথাও ভিন ডিজেল বা অন্য কোনো ব্যক্তিকে দেখা যায়নি।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা কড়া ভাষায় ওই এক্স অ্যাকাউন্টটির সমালোচনা শুরু করেন। কারণ আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেনি এবং ভিন ডিজেলের পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। উল্টো অভিনেতা নিজেই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সদ্য সমাপ্ত কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর রেড কার্পেট থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন।
এক্স পোস্টমিথ্যা খবর ছড়ানোর জন্য কমেন্ট বক্সে তোপের মুখে পড়েন ওই ব্যবহারকারী। একজন ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘একেবারে ভুয়া খবর! স্রেফ সস্তা প্রচারের জন্য এই ধরনের ইন্টারনেট হোক্স বা গুজব ছড়ানো হচ্ছে।’

অন্য একজন লিখেছেন, ‘ভাই, ভিন ডিজেল খুব ভালোভাবেই বেঁচে আছেন। ফালতু খবর ছড়ানো বন্ধ করুন।’ আরেকজন কড়া হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘ভুয়া খবর ছড়ানোর জন্য এবার আপনার গ্রেপ্তার হওয়ার লাইনে দাঁড়ানোর পালা।’

তবে মজার মন্তব্য করেন এক অনুরাগী। তিনি লেখেন, ‘ভাই তো এক লাইনেই ভিন ডিজেল আর পল ওয়াকার— দুজনকেই একসঙ্গে মেরে দিল! আর সেটাকে আবার খবর বলছে!’

সত্যতা যাচাই করতে এক্সের এআই টুল ‘গ্রোক’-এর সাহায্য নেওয়া হলে সেটিও জানায়, ‘সম্পূর্ণ মিথ্যা। ভিন ডিজেল সুস্থ ও জীবিত আছেন এবং ২০২৬ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। পল ওয়াকার ২০১৩ সালে একটি সম্পূর্ণ পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। এটি পুরনো ভিডিও ব্যবহার করে তৈরি একটি রিসাইকেলড সেলিব্রিটি ডেথ হোক্স। দয়া করে এটি শেয়ার করবেন না।’

তবে ভিন ডিজেলকে ঘিরে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তার মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হয়েছে। ২০২৫ সালেও ইন্টারনেটে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, ‘রিডিক’খ্যাত এই অভিনেতা মারা গেছেন। সে সময় কিছু সম্পাদিত ভুয়া শিরোনাম এবং বিকৃত ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে ভিন ডিজেল তার ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সিনেমাটির নাম ‘ফাস্ট ফরএভার’। ছবিটি ২০২৮ সালের ১৭ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভিন ডিজেলঅভিনেতাহলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা