Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

৭৯তম কান চলচ্চিত্র উৎসব

কাঁদলেন রামি মালেক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:১৮
কাঁদলেন রামি মালেক

কান উৎসবের লালগালিচায় রামি মালেক-ছবি: রয়টার্স

কেঁদে ফেললেন অস্কারজয়ী অভিনেতা রামি মালেক। নিজের নতুন চলচ্চিত্র ‘দ্য ম্যান আই লাভ’-এর জন্য টানা ৮ মিনিটের অভিবাদন (স্ট্যান্ডিং ওভেশন) পেয়ে অশ্রু সংবরণ করতে পারেননি তিনি। গত বুধবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখা গেল এই দৃশ্য।

আইরা স্যাক্স পরিচালিত ‘দ্য ম্যান আই লাভ’-এ রামি মালেকের আবেগঘন অভিনয় প্রশংসিত হয়েছে। ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’তে ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জয় করা এই তারকার প্রধান চরিত্রে কোনো সিনেমা কানের প্রতিযোগিতায় এটাই প্রথম। এর প্রেক্ষাপট আশির দশকের শেষের দিকের নিউ ইয়র্ক সিটি, যেখানে থিয়েটার জগতের আইকন জিমি (রামি মালেক) এইডসে আক্রান্ত হয়। যে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে, তার মুখোমুখি হয়েও শেষবারের মতো বেঁচে থাকার ও সৃষ্টি করার, আকাঙ্ক্ষার ও ভালোবাসার তৃষ্ণা অন্য সবকিছুর চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এতে আরও অভিনয় করেছেন রেবেকা হল, এবন মস-বাখরাখ।

‘ফ্র্যাঙ্কি’র (২০১৯) পর ‘দ্য ম্যান আই লাভ’ সিনেমার মাধ্যমে কান উৎসবের প্রতিযোগিতায় ফিরলেন আইরা স্যাক্স। এবারের আসরে স্বর্ণপামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা আমেরিকান দুটি সিনেমার মধ্যে এটি একটি। অন্যটি হলো জেমস গ্রের ‘পেপার টাইগার’ (অ্যাডাম ড্রাইভার, মাইলস টেলার, স্কারলেট জোহানসন)।

হাই স্কুল শিক্ষার্থীদের বেড়ানোর গল্প জিতল গ্র্যান্ড প্রাইজ 

কান চলচ্চিত্র উৎসবের মুক্ত সমান্তরাল বিভাগ ক্রিটিকস উইকে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার গ্র্যান্ড প্রাইজ জিতল ‘লা গ্রাদিভা’। এটি ফরাসি পরিচালক মারিন এতলোঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) ফ্রান্সের দক্ষিণে উপকূলীয় শহর কানের ইস্পেস মিরামার থিয়েটারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

‘লা গ্রাদিভা’র গল্পে ফরাসি উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীকে দেখানো হয়েছে। পম্পেইয়ের ধ্বংসাবশেষ এবং ভিসুভিয়াস আগ্নেয়গিরির তাপে পাথরে পরিণত হওয়া মৃতদেহগুলো দেখতে ভ্রমণে নেপলস যায় তারা। প্রাচীন শহর ও এর সৌন্দর্যের পটভূমিতে কিশোর-কিশোরীদের আবেগ ও আকাঙ্ক্ষা উপচে পড়ে। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রান্সের লে ফিল্ম দ্যু পয়সোঁ। সহ-প্রযোজনায় ইতালির বিবি ফিল্মস।

এবারের আসরে জুরি সভাপতির দায়িত্ব পালন করেছেন ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া। তার নেতৃত্বে বিচারক হিসেবে ছিলেন কানাডিয়ান অভিনেতা তিয়োদর পেলেরাঁ, ফরাসি গায়িকা অক্লু, ঘানাইয়ান-ব্রিটিশ প্রযোজক আমা আম্পাদু এবং সাংবাদিক ও ব্যাংকক ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের প্রধান ডনসারন কোভিৎভানিচা।

মারিন এতলোঁ চিত্রগ্রাহক হিসেবে সুনাম কুড়িয়েছেন। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দ্য গার্ল ইন দ্য স্নো’র চিত্রগ্রহণ তার। ‘লা গ্রাদিভা’র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

লুই রদেরের ফাউন্ডেশন থেকে দেওয়া সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন কাতালান অভিনেত্রী আইনা ক্লোতেঁত। ‘ভিভা’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়েছে তার। এতে অভিনয়ও করেছেন ৪৩ বছর বয়সী এই তারকা। এর গল্পে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ৪০ বছর বয়সী নোরার মধ্যে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা জাগে। সে টম ও ম্যাক্স নামে ভিন্ন দুই পুরুষের সঙ্গে আবেগঘন সম্পর্কে জড়িয়ে পড়ে।

চীনের জু চিং পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আ গার্ল আননোন’ জিতেছে গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড। ফলে ফ্রান্সে বড় পর্দায় এই সিনেমা মুক্তিতে সহায়তা করবে পিরামিড ডিস্ট্রিবিউশন। এর গল্পে দেখা যায়, একটি চীনা মেয়ে ৬ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত তিনটি ভিন্ন পরিবারে বেড়ে ওঠে। প্রতিটি পরিবার তাকে একটি করে নতুন নাম ও ভিন্ন জীবন দেয়। আপনজন ও ভালোবাসা খুঁজতে গিয়ে তাকে মুখোমুখি হতে হয় অতীতের ভার এবং অনিশ্চিত ভবিষ্যতের।

নব্বই দশকের শেষের দিকে কসোভো যুদ্ধের প্রাক্কালে এক কিশোরের যৌবনে পদার্পণের গল্প নিয়ে নির্মিত ‘ডুয়া’র জন্য এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার) পেয়েছেন ব্লেরতা বাশোলি ও নিকোল বোর্জিট।

৬৫তম ক্রিটিকস উইকে ১ হাজার ৫০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২ হাজার ৪০০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে সাতটি ও স্পেশাল স্ক্রিনিং বিভাগে নির্বাচিত হয় চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে নয়টি সিনেমা বিভিন্ন পরিচালকের প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। ফলে এগুলো কান উৎসব আয়োজকদের পক্ষ থেকে বরাদ্দ রাখা ক্যামেরা দ’র পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছে। আগামীকাল শনিবার অফিসিয়াল সিলেকশনের পুরস্কারগুলো দেওয়া হবে সমাপনী অনুষ্ঠানে।

ক্রিটিকস উইকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ১০টি। এর মধ্যে সনি ডিসকভারি প্রাইজ জিতেছে কানাডার ‘স্কিনি বুটস’। এর গল্পে দেখা যায়, এক চৌকস পকেটমারের কাছে প্রাক্তন প্রেমিকার বিশ্বাসভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য মাত্র এক দিন সময় আছে। কোনো সহযোগী না থাকায় সে চাচাতো ভাইয়ের শরণাপন্ন হয়, যাকে তার খালা পরদিন পর্যন্ত পকেটমারের তত্ত্বাবধানে রেখে গেছেন।

১৯৬২ সালে ফরাসি সিনেমা সমালোচকদের সংগঠন ফ্রেঞ্চ ইউনিয়ন অব ফিল্ম ক্রিটিকস চালু করে স্যুমেন দ্যু লা ক্রিতিক (ক্রিটিকস উইক)। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতাদের প্রথম কিংবা দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয়ে থাকে এতে। গত ১৩ মে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় ভিয়েতনামের বংশোদ্ভূত ফরাসি পরিচালক ফুয়োং মাই গুয়েন-এর প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ইন ওয়েভস’। বৃহস্পতিবার সমাপনী দিনে প্রদর্শিত হয়েছে ফ্রান্সের ফিলিক্সি দ্যু জিভরি পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গুডবাই ক্রুয়েল ওয়ার্ল্ড’।

৬৫তম ক্রিটিকস উইকের বিজয়ী তালিকা

গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): লা গ্রাদিভা (মারিন এতলোঁ, ফ্রান্স)

সেরা উদীয়মান তারকা (লুই রদেরের ফাউন্ডেশন): আইনা ক্লোতেঁত (চলচ্চিত্র: ভিভা, স্পেন)

লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): স্কিনি বুটস (রোমেইন এফ. দ্যুবোয়া, কানাডা)

গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): আ গার্ল আননোন (জু চিং, চীন), প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): ব্লেরতা বাশোলি, নিচোলে বোরগেট (ডুয়া)

ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): আ বিউল নেমড ইয়ানটো (বের্তো ওয়াহিয়ুদি, জার্মান-ইন্দোনেশিয়া)


কান চলচ্চিত্র উৎসব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!