Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ঢালিউড

সালমান শাহর মৃত্যুর দিন কোথায় ছিলেন ডন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৩
সালমান শাহর মৃত্যুর দিন কোথায় ছিলেন ডন

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুরহস্য আবার নতুন করে আলোচনায় এসেছে। হত্যাকাণ্ড হিসেবে মামলাটি পুনরায় তদন্ত শুরু হওয়ায় উঠে আসছে একের পর এক পুরোনো তথ্য ও সাক্ষ্য। আলোচনায় এসেছেন মামলার অন্যতম আসামি খলঅভিনেতা আশরাফুল হক ডন। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল সংশ্লিষ্ট আদালত। কিন্তু ডন বিদেশ যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। এদিকে, সম্প্রতি আবারও ভাইরাল হয়েছে ৫ বছর আগে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ ডনের দেওয়া সাক্ষাৎকারের একটি অংশ।

ওই সাক্ষাৎকারে জয় ডনকে সরাসরি প্রশ্ন করেন, ‌‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী?’ জবাবে ডন বলেন, ‘ওটা একেবারেই পারিবারিক ব্যাপার। সালমান মানসিকভাবে খুব আপসেট ছিল।’

এই সাক্ষাৎকারে তিনি নিজের অবস্থান নিয়ে নিয়ে বলেন, ‘‘সেদিন ছিল শুক্রবার। আমি তখন বগুড়ায়। সকালে এলাকার ছোট ভাইদের সঙ্গে নৌকায় খিচুড়ি রান্না করছিলাম। ঘাটে নৌকা ভিড়াতেই দেখি লোকজন চিৎকার করছে ‘ডন ভাই, আপনি এখানে! সালমান শাহ মারা গেছেন।’ আমি তখনও বিশ্বাস করতে পারিনি। ভেবেছিলাম হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কারণ সালমান খুব ভালো ড্রাইভার ছিল, একদম এক্সপার্ট।’’

আরও পড়ুন

সালমান শাহর ইস্কাটনের সেই ফ্ল্যাট, এখনো তেমনই আছে

১২ আগস্ট ২০২৬

‘সন্ধ্যায় টেলিভিশনে খবর দেখে জানতে পারি সালমান বাসায় মারা গেছে। তখনই মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কারণ ওর মৃত্যুটা স্বাভাবিক মনে হয়নি।’ যোগ করেন ডন।

এদিকে গতকাল গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ অগাস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন ডনের পক্ষে তার আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন জামিন চেয়ে আবেদন করেন। জামিন আবেদনে বলা হয়, হাজতি আসামি ডনের বিরুদ্ধে এজাহার এবং গ্রেপ্তারি ফরোয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্র পক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ডনের জামিনের বিরোধিতা করে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৯ আগস্ট তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।

১৯৯৬ সালের ৬ ডিসেম্বর রহস্যজনকভাবে মারা যান ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহ। সেই হত্যা মামলায় প্রধান আসামি তার স্ত্রী সামিরা হক। এছাড়া আসামির তালিকায় রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আবদুস সাত্তার, সাজু, রেজভী আহমেদ ফরহাদ এবং আশরাফুল হক ডন।

সালমান শাহডন
    শেয়ার করুন:
    Advertisement
    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ১২ আগস্ট ২০২৬, ২১:৩৯

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    ১২ আগস্ট ২০২৬, ২১:০৮

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    ১২ আগস্ট ২০২৬, ২১:২৬

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise