Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

এখন এফডিসি আলোচনায় থাকে ‘ফোন’ চুরিতে

মাহতাব হোসেন
মাহতাব হোসেন
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৪:১৩
এখন এফডিসি আলোচনায় থাকে ‘ফোন’ চুরিতে

এআই দিয়ে বানানো ছবি

এফডিসির জহির রায়হান মিলনায়তনের সামনে শুটিং করছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুটিংয়ের মাঝেই নিলেন একটু বিরতি। ভাবলেন, সাংবাদিকেরা অপেক্ষা করছেন যেহেতু; বলবেন একটু কথা। শুটিং সেটের পাশে সমবেত সাংবাদিকদের দিকে ফারিণ হেঁটে গেলেন, তার মাথায় প্রোডাকশন বয় ধরে আছে ছাতা।

সাংবাদিকেরাও এগিয়ে এলেন মাইক্রোফোন নিয়ে। কথা বলতে শুরু করলেন ফারিণ। দিলেন সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর। আলাপ শেষে, ফারিণ হাত বাড়ালেন নিজের ফোনের জন্য। অবাক হয়ে খেয়াল করলেন হাতে ফোন ফেরত এলো না। তিনি এবার একটু জোরেই চিৎকার করলেন আমার ফোন কোথায়? না, তার ফোন নেই মানে নেই।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাশে প্রোডাকশনের লোক সেজে দাঁড়িয়ে ছিল এক ছেলে। অলিখিত নিয়ম আছে, কোনো কাজ করতে গেলেই নায়িকারা ফোন ও ব্যাগ প্রোডাকশনের দায়িত্বরত ছেলেদের হাতে ধরতে দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারিণও নিজের ফোনটা ধরতে দিয়েছিলেন, কিন্তু ফোন চুরি করে পালিয়ে যায় প্রোডাকশনের বয় সেজে থাকা ছেলেটি। পরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো দৃশ্য। কিন্তু ধরা পড়ে না চোর। এটা দেড়-দুই বছর আগের ঘটনা।

ঘটনা পুরনো হলেও অব্যাহত আছে এর ধারাবাহিকতা। এফডিসিতে বারবার এমন ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ ১০-১২ দিনের মধ্যে ঘটেছে একাধিক ফোন চুরির ঘটনা। সবই মূল্যবান ফোন।

আগে এফডিসি আলোচনায় থাকত শুটিং নিয়ে, মানুষের কৌতূহল ছিল। এফডিসির গেটে লেগে থাকত ভিড়। মাঝখানে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ছিল আলোচনায়। এখন এফডিসি খবরের কাগজে শিরোনাম হচ্ছে ফোন চুরির ঘটনা নিয়ে।

১০-১২ দিন আগ এক ব্যক্তির ফোন চুরি হয় মান্না ডিজিটাল ল্যাব থেকে। ভিড়ের মধ্য থেকে চুরি হয় এই ফোন। ভুক্তভোগী তেজগাওঁ শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করলেও ফোন পাওয়া যায়নি। বছর দুয়েক আগে সিসিটিভিতে চোরকে দেখা গেলেও, এখন তাও দেখা যায় না। এখন সিসিটিভি নষ্ট থাকে। ফলে খুঁজে পাওয়া যায় না চোরকে।

চা খেয়ে আমি ডাবিং শুরু করি। ডাবিং শেষ করে ফোন খুঁজতে গিয়ে দেখি আমার আইফোন ১৭ প্রোম্যাক্স ফোন নেই

গত শুক্রবার সন্ধ্যায় এফডিসির সাউন্ড কমপ্লেক্সে সন্ধ্যায় একটি প্রামাণ্যচিত্রের ডাবিং করতে গিয়েছিলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ডাবিংরুমে অবস্থান করছিলেন চিত্রনায়ক জয় চৌধুরীর গাড়িচালক পরিচয়ে এক ব্যক্তি। তানহা বললেন, ‘জয় চৌধুরীর চালক পরিচয় দেওয়া ওই ব্যক্তি আমাকে বলছিলেন, ‘জয় স্যার সমিতিতেই আছেন।’ ওখানে আমাদের সবার জন্য চা আসে, গাড়ির চালক পরিচয় দেওয়া লোক আমাকে চায়ের কাপ হাতে তুলে দেন। চা খেয়ে আমি ডাবিং শুরু করি। ডাবিং শেষ করে ফোন খুঁজতে গিয়ে দেখি আমার আইফোন ১৭ প্রোম্যাক্স ফোন নেই।’

পরে খোঁজ নিয়ে জানা যায়, চৌধুরীর পরিচয় দেওয়া ব্যক্তি আসলে কোনো চালক ছিলেন না। ফোন ওই লোক নিয়ে চম্পট দিয়েছেন। এফডিসিতে একের পর এমন ঘটনা অনেক দিন ধরে চললেও কেউ ধরা পড়ে না। অনেকের অভিযোগ এফডিসিতে কর্মরত অনেকে এই চোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। প্রশ্ন উঠেছে, অচেনা ব্যক্তি কীভাবে এফডিসিতে ঢোকেন?

অপরিচিত ব্যক্তিরা এফডিসিতে ঢোকেন কনটেন্ট ক্রিয়েটর সেজে। এমনটাই মনে করছেন চলচ্চিত্রবিষয়ক সাংবাদিক আহমেদ তেপান্তর। কাজের সূত্রে তিনি এফডিসিতে অনেকটা সময় ব্যয় করেন। তেপান্তরের ভাষ্য, ‘এফডিসিতে এখন প্রচুর ইউটিউবার ঢোকে। যারা এফডিসিতে চুরি করতে ঢোকে তারা ইউটিউবার বা কনটেন্ট ক্রিয়েটরের সাজ নিয়েই ঢোকে। দেখা গেল, হাতে একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে বা একটা ব্যাগ নিয়ে ঢুকে পড়ল। তাকে কেউ বাধা দেয় না।’

‘এফডিসিতে এখন কাজ কম তাই এফডিসির নিরাপত্তাব্যবস্থা এখন অনেক ঢিলেঢালা। খুব সহজেই অপরিচিত ব্যক্তিরা ঢুকে চুরি করে বেরিয়ে যাচ্ছে।’

পুরো এফডিসিতে নিরাপত্তার জন্য নিয়োজিত ইনচার্জসহ চারজন। আমাদের আরও লোক দরকার। আমাদের চাহিদাপত্র দিয়েছি। যেহেতু এফডিসিতে এখন নাটক, সিনেমা, বিজ্ঞাপনের শুটিং বেড়েছে তাই লোক সমাগম বেশি হচ্ছে

তবে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানালেন, কাজ বেড়েছে কিন্তু নিরাপত্তাব্যবস্থায় নিয়োজিত লোকের সংখ্যা কম। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিন্ন পরিচয়ে ঢুকে পড়ছে অপরিচিত ব্যক্তি। তার ভাষ্য, ‘এফডিসিতে সাংবাদিক ও শুটিং ইউনিটের লোকেরা ছাড়া অন্য কারও প্রবেশে অনুমতি লাগে। যারা এভাবে ঢোকে তারা শুটিং ইউনিটের লোক পরিচয়েই এফডিসিতে ঢোকে। আগে অভিযোগ ছিল এফডিসির পেছনের দেয়াল টপকে ঢোকে অপরিচিত ব্যক্তিরা। কিন্তু পেছনের দেয়াল উঁচু করে আমরা সেদিক দিয়ে লোক ঢোকা বন্ধ করে দিয়েছি।’

‘পুরো এফডিসিতে নিরাপত্তার জন্য নিয়োজিত ইনচার্জসহ চারজন। আমাদের আরও লোক দরকার। আমাদের চাহিদাপত্র দিয়েছি। যেহেতু এফডিসিতে এখন নাটক সিনেমা, বিজ্ঞাপনের শুটিং বেড়েছে; তাই লোক সমাগম বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তার জন্য বাড়তি লোক দরকার।’ যোগ করেন তানি।

এফডিসি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন আগামীর সময়কে বলছেন, ‘আমরা সম্প্রতি দুটি আইফোন হারানোর অভিযোগ পেয়েছি। এরমধ্যে রয়েছে এফডিসিতে ডাবিং রুমে ঢুকে চুরি। সেখানে তো শুটিং ইউনিটের লোক ছাড়া কারও পক্ষে ঢোকা সম্ভব না। আমরা হয়তো অভিযোগ পেয়ে ফোন উদ্ধারের চেষ্টা করি।’

পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, ‘আইফোন হারিয়ে গেলে আইএমই নম্বর দিয়ে উদ্ধার করা যায় না। এ ফোন চুরির সঙ্গে সঙ্গে যন্ত্রাংশ খুলে দেশের বাইরে পাচার করে ফেলা হয়। ফলে আইফোন আমাদের পক্ষে উদ্ধার করা কঠিন হয়ে যায়। এ ছাড়া আমরা অভিযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করি।’

এফডিসিফোন চুরিতানহা তাসনিয়াতাসনিয়া ফারিনমাসুমা রহমান তানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?