Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

হলিউডে চার লাখ ডলার, ইতিহাস গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:১৯
শেয়ার করুন:
হলিউডে চার লাখ ডলার, ইতিহাস গড়ল ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে মোশাররফ করিম, শরিফুল রাজ ও সাবিলা নূর (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

ইতিহাস গড়ল ‘বনলতা এক্সপ্রেস’। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে হলিউড বক্স অফিসে চার লাখ ডলারের ক্লাবে নাম লেখাল এটি। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) মুক্তির প্রথম ১৭ দিনে এর টিকিট বিক্রি থেকে এসেছে চার লাখ এক হাজার ডলার। ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, তৃতীয় উইকেন্ডে রেকর্ড ৪০ হাজার ডলার আয় করেছে কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। উত্তর আমেরিকায় তৃতীয় সপ্তাহে ২১টি প্রেক্ষাগৃহে চলছে এটি।

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে চঞ্চল চৌধুরী ও আজমেরী হক বাঁধন (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

‘বনলতা এক্সপ্রেস’-এর প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, দেশে-বিদেশে ১৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।

এদিকে অস্ট্রেলিয়ায়ও সর্বোচ্চ আয় করা বাংলাদেশের চলচ্চিত্রের তালিকায় এক নম্বরে উঠেছে ‘বনলতা এক্সপ্রেস’। ১ লাখ ৩৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারের টিকিট বিক্রি হয়েছে দেশটিতে।

‘বনলতা এক্সপ্রেস’-এর দৃশ্যে শ্যামল মাওলা (ছবি: বুড়িগঙ্গা টকিজ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা ও তরুণ চিকিৎসক আশহাবের পরিচয়ের পাশাপাশি ট্রেনে যাত্রীদের বিচিত্র ও মজার গল্প নিয়ে তৈরি হয়েছে ২ ঘণ্টা ৩৩ মিনিট দৈর্ঘ্যের ‘বনলতা এক্সপ্রেস’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী, লাবণ্য চৌধুরী, সাবরিন আজাদ, তৃধা পাল ও মাশা ইসলাম। সিনেমাটি সহ-প্রযোজনা করেছে হইচই স্টুডিওস ও ডোপ প্রোডাকশনস।

বনলতা এক্সপ্রেসমোশাররফ করিমশরিফুল রাজসাবিলা নূরবক্স অফিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান