Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

নিজের অবস্থান ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া: রাভিনা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬
নিজের অবস্থান ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া: রাভিনা

সংগৃহীত ছবি

বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি স্মরণ করলেন তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরিচালক করণ জোহর এর প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’ এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেই চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান রানী মুখার্জি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাভিনা জানান, সিদ্ধান্তটি ব্যক্তিগত সম্পর্কের কারণে নয়, বরং পুরোপুরি পেশাগত ভাবনা থেকে নেওয়া। সে সময় তিনি ‘মোহরা’ এর সাফল্যের পর নিজেকে প্রধান নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাই দ্বিতীয় প্রধান চরিত্রে পর্দায় ফেরা তাঁর কাছে ক্যারিয়ারের দিক থেকে সঠিক মনে হয়নি।

অভিনেত্রীর ভাষায়, “করণ আমার খুব কাছের বন্ধু। ছবিটি করতে চাইতামও। কিন্তু তখন আমার অবস্থান এমন ছিল যে দ্বিতীয় নায়িকার ভূমিকায় ফিরে যাওয়া সম্ভব ছিল না।” তিনি আরও বলেন, সেই সময় নিজের ক্যারিয়ারকে নতুনভাবে দাঁড় করাতে চাইলেও নায়িকা হিসেবেই ফিরতে চেয়েছিলেন।

রাভিনা স্বীকার করেন, সিদ্ধান্তটি সহজ ছিল না। কারণ মুক্তির পর ‘কুছ কুছ হোতা হ্যায়’ বলিউডের অন্যতম সফল রোমান্টিক সিনেমা হয়ে ওঠে। তবু নিজের পরিচয় ও অবস্থান ধরে রাখার জন্য এই ঝুঁকি নেওয়া জরুরি ছিল বলে মনে করেন তিনি।

এদিকে তিনি মনে করেন, চরিত্রটি রানী মুখার্জির জন্য আদর্শ ছিল। তখন রানী ছিলেন ইন্ডাস্ট্রিতে নতুন মুখ, আর ছবিটি তাঁর ক্যারিয়ারকে এক ধাক্কায় এগিয়ে দেয়। “ওর জন্য এটা কাজ করেছে। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতো,” বলেন রাভিনা।

নব্বইয়ের দশকে ‘তু চিজ বাড়ি হ্যায় মাস্ত মাস্ত’, ‘টিপ টিপ বারষা পানি’ ও ‘শেহের কা লাড়কি’র মতো জনপ্রিয় গানে দর্শকদের হৃদয় জয় করেছিলেন রাভিনা ট্যান্ডন। তবে তিনি জানান, টাইপকাস্ট হওয়ার আশঙ্কায় বহু ‘স্পেশাল ড্যান্স নাম্বার’ এর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন।

বর্তমানে সিনেমায় সক্রিয় এই অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে নতুন প্রজেক্ট 'ওয়েলকাম টু জঙ্গল' এ।


সুত্রঃ হিন্দুস্তান টাইমস

বলিউডরাভিনা ট্যান্ডন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise