Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

যে একটি কথায় বদলে যায় সালমান খানের ভাগ্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪
শেয়ার করুন:
যে একটি কথায় বদলে যায় সালমান খানের ভাগ্য

সালমান খান

বলিউডের ‘ভাইজান’ সালমান খান। আজ তিনি টেলিভিশন দুনিয়ার অন্যতম সফল ও দাপুটে সঞ্চালক। ‘বিগ বস’ কিংবা ‘দস কা দম’—পর্দায় তার উপস্থিতি মানেই টিআরপির জোয়ার।

অথচ আপনি কি জানেন, জীবনের এক চরম বিতর্কিত ও নেতিবাচক সময়ে টিভিতে প্রথম পা রাখতেই মারাত্মক ভয় পেয়েছিলেন এই মেগাস্টার?

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ‘উইকএন্ড কা ওয়ার’-এ প্রতিযোগীদের সাহস দিতে গিয়ে নিজের জীবনের সেই কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন সালমান।

সালমান জানান, জীবনের এমন এক সময় এসেছিল যখন আইনি জটিলতা ও নানা বিতর্কের কারণে তার চারপাশের পরিবেশ পুরোপুরি নেতিবাচক হয়ে উঠেছিল।

‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘তেরে নাম’, ‘হাম আপকে হ্যাঁয় কৌন’ বা ‘করণ অর্জুন’-এর মতো অলটাইম ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়া সত্ত্বেও মানুষ তার ক্যারিয়ারের চেয়ে তার বিতর্কগুলো নিয়েই বেশি আলোচনা করছিল।

ঠিক সেই মুহূর্তে ২০০৮ সালে তার কাছে সনি টিভির গেম শো ‘দস কা দম’ সঞ্চালনার প্রস্তাব আসে। কিন্তু নিজের নেতিবাচক ইমেজের কারণে মানুষ তাকে টিভিতে কীভাবে গ্রহণ করবে, তা নিয়ে ভীষণ সংশয়ে ছিলেন সালমান।

আরও পড়ুন

চলে গেলেন প্রখ্যাত পরিচালক সিঙ্গীতম শ্রীনিবাস রাও

০৪ অক্টোবর ২০২৬

দ্বিধাদ্বন্দ্বে পড়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাবা সেলিম খানের শরণাপন্ন হন সালমান। সব শুনে বাবা তাকে মাত্র একটি মূল্যবান কথা বলেছিলেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখো, আর পর্দায় পরিবার থেকে পাওয়া তোমার লালন-পালন ও আদব-কায়দাটুকু তুলে ধরো।’

বাবার সেই একটি পরামর্শেই দ্বিধা ঝেড়ে ফেলে শো-টি করতে রাজি হন সালমান। আর তারপরেরটা ইতিহাস। ‘দস কা দম’-এর মঞ্চে দর্শকরা রূপালি পর্দার তারকা সালমানের বদলে বাস্তব জীবনের সহজ-সরল, পরোপকারী ও রসিক সালমানকে দেখতে পান।

এই একটি শো-ই সাধারণ মানুষের মনে সালমানের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেয়, যা পরবর্তীতে তার টেলিভিশন ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হয়।

সালমান খানবলিউড সেলেব আপডেটরিয়েলিটি শো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে