Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৩:৫৪
ইফতার পার্টিতে চরম বিড়ম্বনায় হিনা খান

অভিনেত্রী হিনা খান

বলিউড অভিনেত্রী হিনা খান সম্প্রতি একটি ইফতার পার্টিতে চরম বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন। অনুষ্ঠানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তৈরি হয় অপ্রত্যাশিত এক পরিস্থিতি, যা মুহূর্তেই আনন্দঘন পরিবেশকে করে তোলে বিব্রতকর। উপস্থিত অতিথিদের ভিড়, কৌতূহলী দৃষ্টি আর অস্বস্তিকর ঘটনার মাঝেই পড়ে যান এই বলিউড সুন্দরী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রিয় তারকাকে কাছে পেয়ে ভক্তরা ছবি তোলা ও সেলফি নেওয়ার জন্য ভিড় জমান। একই সময়ে পেশাদার আলোকচিত্রীদের হুড়াহুড়ি ও চিৎকার-চেঁচামেচিতে সেখানে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা ব্যর্থ হলে হিনা খান নিজেই এগিয়ে আসেন। উত্তেজিত হয়ে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান এবং চিৎকার করে বিশৃঙ্খলা বন্ধ করতে বলেন। অভিনেত্রীর কঠোর অবস্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে বর্তমানে সুস্থতার পথে রয়েছেন হিনা খান। অসুস্থতা জয় করে নিয়মিত কাজে ফিরলেও জনসমাগমে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছে।

সামাজিকমাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের অনেকেই তার পক্ষ নিয়ে আলোকচিত্রীদের অপেশাদার আচরণের সমালোচনা করেছেন।

বলিউডইফতারহিনা খান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise