Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সুশান্তের সঙ্গে সিনেমা হয়নি কেন? কারণ ফাঁস করলেন পরিণীতি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১
সুশান্তের সঙ্গে সিনেমা হয়নি কেন? কারণ ফাঁস করলেন পরিণীতি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে স্মৃতিকাতর হয়ে উঠেছেন। নেটফ্লিক্সে তার নতুন প্রজেক্ট মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে সুশান্তের সঙ্গে তার গভীর বন্ধুত্ব এবং পেশাগত জীবনের নানা অজানা কথা তুলে ধরেন তিনি।

২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। শুটিং চলাকালীন নিজের ‘ইশকজাদে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাওয়ার খবরটি স্মরণ করে পরিণীতি জানান, সংবাদটি পাওয়ার মুহূর্তে তিনি সুশান্ত ও প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের সঙ্গেই ছিলেন।

আরও পড়ুন

বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?

২৪ সেপ্টেম্বর ২০২৬

খবরটি শুনে সুশান্ত দারুণ উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে বলে উঠেছিলেন, ‘আমি এখন একজন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে কাজ করছি।’ সহশিল্পীর এমন সহজ ও আন্তরিক উল্লাস পরিণীতির হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিল।

সাক্ষাৎকারে পরিণীতি আরও জানান, ‘শুদ্ধ দেশি রোমান্স’-এর সফলতার পর পরিচালক হোমি আদাজানিয়ার একটি ছবিতে আবারও তাদের একসঙ্গে কাজ করার পরিকল্পনা হয়েছিল। তবে নানাবিধ কারণে শেষ পর্যন্ত সেই সিনেমাটি আর তৈরি হয়ে ওঠেনি।

আরও পড়ুন

রক্তাক্ত হাত, চোখে রোদচশমা—‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ভয়ংকর রূপ

২৪ সেপ্টেম্বর ২০২৬

সুশান্তের সঙ্গে শুধু সিনেমার আলোচনা নয়, বরং বিজ্ঞান ও পড়াশোনার মতো বিষয় নিয়ে গভীর কথাবার্তা হতো জানিয়ে পরিণীতি তাকে নিজের অনন্য এক ‘চিয়ারলিডার’ ও ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন। তাদের চিন্তাভাবনায় বেশ মিল ছিল বলেও জানান এই অভিনেত্রী।

পরিণীতির এই আবেগঘন সাক্ষাৎকারটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুশান্তের ভক্তরা পুরোনো স্মৃতিতে ভাসছেন এবং প্রিয় অভিনেতার কথা স্মরণ করছেন।

সুশান্ত সিং রাজপুতপরিণীতি চোপড়াবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: