Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২২
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?

আদার জৈন ও তার স্ত্রী আলেখা আদভানি

বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং তার স্ত্রী আলেখা আদভানি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে চার হাত এক হলেও, এতদিন তাদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা বাকি ছিল। অবশেষে দেড় বছর পর গণেশ চতুর্থীর দিনে আদালতের কাগজপত্রে সই করে নিজেদের বিয়েকে আইনি স্বীকৃতি দিলেন এই তারকা দম্পতি।

সম্প্রতি উদযাপিত গণেশ চতুর্থীর দিনে পারিবারিকভাবে ম্যারেজ রেজিস্ট্রি সম্পন্ন করেন তারা। সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে এক মজার বার্তা লেখেন আদর ও আলেখা, ‘ট্রায়াল পিরিয়ড শেষ। এবার আর ফেরত দেওয়া বা পরিবর্তন করার কোনো সুযোগ নেই’।

এরপর তারা যোগ করেন, ‘অফিশিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস জৈন! অবশেষে আমার পছন্দের মানুষের সাথে সম্পর্কটাকে আইনি রূপ দিলাম। আশীর্বাদ করার জন্য ধন্যবাদ গণপতি বাপ্পা’।

আরও পড়ুন

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর ভয়ে চার দিন ঘরবন্দি ছিলেন রাধিকা

২৪ সেপ্টেম্বর ২০২৬

সামাজিক মাধ্যমে সই করার ছবি আসতেই নেটিজেনদের মাঝে কৌতূহল তৈরি হয়—তবে কি এতদিন আইনিভাবে তারা বিবাহিত ছিলেন না? জবাবে কাপুর পরিবারের সদস্য ঋদ্ধিমা কাপুর, সাবা পতৌদি ও অভিনেতা সঞ্জয় কাপুর তাদের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত বছর যখন তারা সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন, সেই বিয়েতে বসেছিল চাঁদের হাট। রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সাইফ আলি খান, কারিশমা কাপুর থেকে শুরু করে আম্বানি পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন সেই রাজকীয় বিয়েতে।

অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে বিচ্ছেদের পর আলেখা আদভানির সঙ্গে সম্পর্কে জড়ান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের নাতি আদার জৈন। ২০১৭ সালে ‘কয়েদি ব্যান্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখা এই তারকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘হ্যালো চার্লি’ সিনেমায়।

বলিউড সেলেব আপডেটবলিউড তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: