Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রেমের আক্ষেপ পেছনে ফেলে আত্মবিশ্বাসী অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৪:৪১
শেয়ার করুন:
প্রেমের আক্ষেপ পেছনে ফেলে আত্মবিশ্বাসী অনন্যা পান্ডে

অনন্যা পান্ডে

রুপালি পর্দার গ্ল্যামার আর হাসিখুশি অনন্যা পান্ডের আড়ালে লুকিয়ে ছিল এক আত্মত্যাগী প্রেমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, অতীতে প্রেমের সম্পর্কের খাতিরে তিনি এতটাই আপস করতেন যে নিজের ব্যক্তিত্বকেও হারিয়ে ফেলতেন। সঙ্গীকে বড় করে দেখাতে গিয়ে নিজেকে ছোট করার সেই দিনগুলো নিয়ে এখন আক্ষেপ করেন এই তারকা।

অনন্যা জানান, আগে তিনি মনে করতেন সঙ্গীকে বেশি সুযোগ দিলে সম্পর্ক ভালো থাকে। তিনি বলেন, “আমি নিজেকে এতটাই বদলে ফেলতাম যে আমি অনেকটা সেই মানুষটার মতোই হয়ে যেতাম। আমি যদি আগে বুঝতাম যে কাউকে আমার ওপর এতটা প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়, তবে হয়তো আজ পরিস্থিতি ভিন্ন হতো।” তবে এখন তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী এবং একা থাকতে শিখেই জীবনের আসল মানে খুঁজে পেয়েছেন।
​
আদিত্য রায় কাপুরের সঙ্গে দুই বছরের সম্পর্কের বিচ্ছেদ অনন্যার জন্য বেশ কষ্টের ছিল। তবে সেই ধাক্কা সামলে উঠেছেন তিনি। বর্তমানে ওয়াকার ব্লাঙ্কো নামের এক মডেলের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে টিনসেল টাউনে কানাকানি চলছে। আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে নাচতে এবং অনন্যাকে তাকে সঙ্গী হিসেবে পরিচয় দিতে দেখা গেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
​
অনন্যার সর্বশেষ সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা’ বক্স অফিসে খুব একটা সুবিধা করতে না পারলেও, তার হাতে রয়েছে বড় প্রজেক্ট। করণ জোহরের প্রযোজনায় ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় তাকে দেখা যাবে একদম নতুন লুকে। আগামী ৮ মে সিনেমাটি বড় পর্দায় আসার অপেক্ষায় রয়েছে।

​ব্যক্তিগত জীবনের টানাপড়েন কাটিয়ে অনন্যা এখন ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছেন এবং নিজেকে আরও শক্তভাবে গড়ে তুলছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বলিউডপ্রেমঅনন্যা পাণ্ডেবিচ্ছেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে