Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্ত যুবক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৮
শেয়ার করুন:
সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার, পুলিশের ভুলে মুক্ত যুবক

সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এআই ব্যবহার করে তৈরি করা বিকৃত ও আপত্তিকর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ।

কিন্তু পুলিশেরই কিছু আইনি গাফিলতি ও ভুল প্রক্রিয়ার কারণে শেষ পর্যন্ত আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেলেন অভিযুক্ত।

সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি অপব্যবহার করে তার বিকৃত নগ্ন ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছেন।

এই অভিযোগের ভিত্তিতে সাইবার সেল ও মুম্বাই পুলিশের যৌথ তদন্ত দল আরিয়ান দীপক জৈন নামের দিল্লির এক যুবককে শনাক্ত করে।

এরপর গত শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরবর্তীতে তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাইয়ে নিয়ে আসা হয় এবং বান্দ্রা আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

পুলিশের যুক্তি ছিল, সোনাক্ষীর ছবি তৈরিতে কোন ইলেকট্রনিক ডিভাইস বা গ্যাজেট ব্যবহার করা হয়েছে, তা খুঁজে বের করতেই অভিযুক্তকে হেফাজতে নেওয়া প্রয়োজন।

তবে পুলিশের এই পুরো পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানান অভিযুক্তের আইনজীবীরা। আদালতে তারা যুক্তি দিয়ে বলেন যে, গ্রেপ্তারের সময় পুলিশ বাধ্যতামূলক কোনো আইনি প্রক্রিয়া বা নিয়ম অনুসরণ করেনি এবং অভিযুক্তকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানিয়ে কোনো আইনি নোটিশও দেওয়া হয়নি।

এছাড়া দিল্লি থেকে সরাসরি মুম্বাইয়ে উড়িয়ে নিয়ে আসার আগে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করার নিয়ম থাকলেও পুলিশ তা মানেনি।

আরও পড়ুন

প্রথম ইউরোভিশন এশিয়ায় বাজিমাত ফিলিপাইনের, কেমন করল বাংলাদেশ?

১৫ নভেম্বর ২০২৬

তাদের দাবি, পরিচিত এবং প্রভাবশালী অভিনেত্রী বলেই পুলিশ তাড়াহুড়ো করে এই বেআইনি পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত যুবক নিজেকে পুরোপুরি নির্দোষ দাবি করে জানান যে, তার বিরুদ্ধে যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, তার সঙ্গে তার অভিযোগের কোনো বাস্তবভিত্তিক বা যথাযথ সম্পর্ক নেই।

উভয় পক্ষের সমস্ত বক্তব্য ও যুক্তিতর্ক শোনার পর ম্যাজিস্ট্রেট স্পষ্ট জানান যে, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ের আদালতে হাজির করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে। এমনকি দিল্লির নিকটবর্তী কোনো ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির না করার বিষয়ে পুলিশ কোনো সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি।

আদালত আরও জানায়, মামলার ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে ঠিকই, কিন্তু শুধুমাত্র তদন্তের স্বার্থে কাউকে বেআইনিভাবে গ্রেপ্তার বা আটক করা আইনসম্মত নয়।

সব দিক বিবেচনা করে আদালত পুলিশি গ্রেপ্তারপ্রক্রিয়াকে ‘বেআইনি’ ঘোষণা করে এবং অভিযুক্ত যুবককে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

সোনাক্ষী সিনহাএআইগ্রেপ্তারমুম্বাই পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য