বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এআই ব্যবহার করে তৈরি করা বিকৃত ও আপত্তিকর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দিল্লির এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। কিন্তু পুলিশেরই কিছু আইনি গাফিলতি ও ভুল প্রক্রিয়ার কারণে শেষ পর্যন্ত আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেলেন অভিযুক্ত।সম্প্রতি অভিনেত্রী সোনাক্ষী সিনহা মুম্বাইয়ের বান্দ্রা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, দিল্লির এক ব্যক্তি এআই প্রযুক্তি অপব্যবহার করে তার বিকৃত নগ্ন ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দ...