Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

ফের একসঙ্গে অক্ষয়-সাইফ, পরিচালনায় প্রিয়দর্শন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৬:৪৩
ফের একসঙ্গে অক্ষয়-সাইফ, পরিচালনায় প্রিয়দর্শন

অক্ষয় কুমার ও সাইফ আলী খান। ছবি: সংগৃহীত

বলিউডে আবারও জুটি বাঁধছেন জনপ্রিয় নির্মাতা প্রিয়দর্শন এবং অভিনেতা অক্ষয় কুমার। তাদের নতুন সিনেমা ‘ভূত বাংলো’ মুক্তির অপেক্ষায় রয়েছে, যা এপ্রিলে প্রেক্ষাগৃহে আসছে। একই সঙ্গে নির্মাতা কাজ করছেন ‘হাইওয়ান’ ছবি নিয়ে, যেখানে অক্ষয়ের পাশাপাশি সাইফ আলী খানকে দেখা যাবে। দীর্ঘ ১৬ বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও প্রিয়দর্শনের সঙ্গে কাজ করছেন সাইফ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানান, সাইফ আলী খানের সঙ্গে প্রযোজকরা প্রথমে যোগাযোগ করেন। প্রযোজকরা তাকে জানান, সাইফ বর্তমানে কাজের জন্য প্রস্তুত। তারপর প্রিয়দর্শনও সাইফের সঙ্গে যোগাযোগ করেন।

সাইফের কাজের ধরন সম্পর্কে প্রিয়দর্শন মজার একটি দিক তুলে ধরেন। তিনি বললেন, প্রতিদিন সকালে সাইফ সেটে এসে অন্তত ১০টি প্রশ্ন করেন। তবে একটি প্রশ্নের উত্তর পেলেই বাকি প্রশ্নগুলো ভুলে যান এবং দ্রুত কাজের জন্য প্রস্তুত হয়ে যান। নির্মাতার ভাষায়, ‘সে এখনো ছোট্ট শিশুর মতো। সবকিছু জানতে চায়।’

অন্যদিকে অক্ষয় কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রিয়দর্শন বলছেন, তাদের সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে। ২০১০ সালের ‘খাট্টা মিঠা’র সময় যেমন বোঝাপড়া ছিল, এখনও তেমনই আছে। অক্ষয় তার ওপর সম্পূর্ণ আস্থা রাখেন বলেই নিজের ওপর দায়িত্বটা আরও বেশি অনুভব করেন তিনি। অক্ষয়ের কাজের ধরন সম্পর্কে তিনি বলেন, ‘সে খুব বেশি প্রশ্ন করে না। শুধু জানতে চায়—আমি কী চাই। আমি বোঝানোর পরই সে সঙ্গে সঙ্গে তা করে ফেলতে পারে।’

প্রিয়দর্শনের ‘হাইওয়ান’ মূলত মালয়ালম ব্লকবাস্টার ‘ওপ্পাম’ ছবির অফিসিয়াল হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয় ও সাইফ ছাড়াও অভিনয় করছেন সাইয়ামি খের ও শ্রেয়া পিলগাঁওকর। শোনা যাচ্ছে, মালয়ালম সুপারস্টার মোহনলাল সিনেমাটিতে বিশেষ চরিত্রে উপস্থিত থাকবেন। তবে ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

অন্যদিকে ‘ভূত বাংলো’ একটি হরর-কমেডি ঘরানার সিনেমা। এতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন পরেশ রাওয়াল, তাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকর, রাজপাল যাদব, জিশু সেনগুপ্ত, রাজেশ শর্মা এবং প্রয়াত আসরানি। সিনেমাটি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অক্ষয় কুমার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise