Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘চুপ করো শাহিদ’, লাইভ ইন্টারভিউতে ক্ষেপলেন আনুশকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৬:০৮
‘চুপ করো শাহিদ’, লাইভ ইন্টারভিউতে ক্ষেপলেন আনুশকা

শাহিদ কাপুর ও আনুশকা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা শাহিদ কাপুর এবং আনুশকা শর্মা একসাথে উপহার দিয়েছিলেন জনপ্রিয় কমেডি-ড্রামা ‘বদমাশ কোম্পানি’। পর্দায় তাদের কেমিস্ট্রি দর্শক পছন্দ করলেও সিনেমাটির প্রচারণার সময় ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

একটি লাইভ সাক্ষাৎকারের সময় ক্যামেরার সামনেই মারাত্মক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দুই তারকা। একপর্যায়ে মেজাজ হারিয়ে শাহিদকে সরাসরি শাট আপ বলে বসেন আনুশকা! সম্প্রতি সেই পুরোনো ভিডিও ক্লিপটি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

টিভি চ্যানেল ‘জুম’-কে দেওয়া সেই সাক্ষাৎকারে শাহিদ কাপুর, আনুশকা শর্মা ও মেয়াং চ্যাং উপস্থিত ছিলেন। কথা প্রসঙ্গে শাহিদ মজার ছলে সহ-শিল্পী চ্যাংকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তুই এভাবে কথা বলতে থাকলে তো আরও বড় বড় সিনেমায় সুযোগ পাবি, সাবাশ!’ জবাবে চ্যাং উত্তর দেন তার অত বড় সিনেমা করার দরকার নেই। তখন শাহিদ আবার খোঁচা দিয়ে বলেছেন, ‘সিনেমাটা রিলিজের পরও তো কথাটা বলতে পারতি, এখন এত আগ্রহ দেখাচ্ছিস কেন?’

সহ-শিল্পী চ্যাংকে এভাবে চেপে ধরতে দেখে চুপ থাকতে পারেননি আনুশকা। তিনি শাহিদকে থামিয়ে দিয়ে বলে ওঠেন, ‘তুমি তো আর ওকে সিনেমায় কাস্ট করোনি, তাই না?’

আনুশকার এই মাঝখানে কথা বলা মোটেও পছন্দ হয়নি শাহিদের। ক্যামেরার সামনেই বিরক্তি প্রকাশ করে তিনি আনুশকাকে বলেছেন, ‘আমরা দুজন কথা বলছি, এর মাঝে তুমি হুট করে লাফিয়ে পড়ছ কেন?’

আরও পড়ুন

বড় পর্দায় রাপুনজেল-ফ্লিন, আসছে ‘ট্যাঙ্গেলড’-এর লাইভ-অ্যাকশন

১৬ আগস্ট ২০২৬

জবাবে আনুশকা জানান, শাহিদ যেভাবে সবাইকে মিলিয়ে ঢালাও মন্তব্য করছিলেন, তা তার ঠিক মনে হয়নি। কিন্তু শাহিদ থামেননি; তিনি বলেছেন, ‘আমি তো চ্যাংয়ের সাথে কথা বলছিলাম, তোমার সাথে নয়।’ এরপর শাহিদ খোঁচা মেরে যোগ করেন যে, অন্যের কথার মাঝে নাক গলানো আনুশকার পুরোনো অভ্যাস!

শাহিদের মুখে এই কথা শুনতেই চরম ক্ষেপে যান আনুশকা শর্মা। ক্যামেরার তোয়াক্কা না করেই চেঁচিয়ে বলে ওঠেন— ‘শাট আপ, শাহিদ!’

হুট করে এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় সাক্ষাৎকারটি তড়িঘড়ি করে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনুরাগী ও দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের মতে, ‘বদমাশ কোম্পানি’ সিনেমার প্রচারণার স্বার্থে বা হাইপ তুলতে হয়তো এটি একটি সাজানো নাটক বা প্রাঙ্ক ছিল। তবে আজ পর্যন্ত শাহিদ বা আনুশকা কেউই এই ঘটনা নিয়ে মুখ খোলেননি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘বদমাশ কোম্পানি’ সিনেমাটি পরিচালনা করেছিলেন পারমিত শেঠি এবং প্রযোজনা করেছিল যশ রাজ ফিল্মস। নব্বইয়ের দশকের বোম্বাইয়ের চার বন্ধুর গ্যাং এবং তাদের রাতারাতি ধনী হওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিল।

আনুশকা শর্মাশাহিদ কাপুরবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে