Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

একাধিক সিনেমা থেকে কেন ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:১৮
শেয়ার করুন:
একাধিক সিনেমা থেকে কেন ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ

শাহরুখ খান ও ঐশ্বরিয়া

বিশ্বসুন্দরী ও বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রায় তিন দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে খ্যাতি, গ্ল্যামার ও জনপ্রিয়তার পাশাপাশি তার ঝুলিতে জমা হয়েছে নানা বিতর্কও। বিশেষ করে ক্যারিয়ারের এক স্বর্ণসময়ে তাকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বলা হয়ে থাকে, অভিনেত্রীর সেই সংকটময় সময়টিকে আরও কঠিন করে তুলেছিলেন তারই একসময়ের অন্যতম সেরা হিট সিনেমার নায়ক শাহরুখ খান।

পর্দায় শাহরুখ ও ঐশ্বরিয়ার রসায়ন মানেই ছিল বক্স অফিসে নিশ্চিত সাফল্য। ‘দেবদাস’, ‘মহব্বতে’-র মতো কাল্ট ক্লাসিক সিনেমা কিংবা ‘শক্তি’ সিনেমার জনপ্রিয় আইটেম গান, এই জুটি সবসময়ই দর্শকহৃদয় জয় করেছে।

কিন্তু সাফল্যের শিখরে থাকা এই দুই তারকার পেশাদার সম্পর্কে একবার অন্ধকার নেমে এসেছিল, যখন সবকিছু ঠিক থাকার পরও হঠাৎ করেই একাধিক মেগা প্রজেক্ট থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বরিয়াকে। আর সেই সিদ্ধান্তের নেপথ্যে নাম জড়িয়েছিল খোদ শাহরুখের।

প্রখ্যাত সঞ্চালক সিমি গারেওয়ালের জনপ্রিয় টক শো ‘রেনদেভু উইথ সিমি গারেওয়াল’-এ এই বিষয়ে প্রশ্ন করা হলে নিজের ভেতরের না-বলা ক্ষোভ ও অভিমান প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া।

আরও পড়ুন

যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ

০২ নভেম্বর ২০২৬

একাধিক সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে সেসময় অভিমানী সুরে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার কাছে এই প্রশ্নের উত্তর কী করে থাকবে? হ্যাঁ, সেই সময় এমন কিছু সিনেমা নিয়ে কথা হয়েছিল যেখানে আমাদের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই কোনও কারণ না জানিয়ে সেই সিনেমাগুলো থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন করা হল, তার উত্তর আমি আজও পাইনি।’

তিনি আরও যোগ করেছিলেন,“যখন কোনও কারণ ছাড়াই আপনাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই আপনি স্তম্ভিত হবেন, হতবাক হবেন এবং কষ্ট পাবেন। মনে হবে কেন এমন হল? যার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, সে নিশ্চয়ই দেবে। আর যে কোনওদিন বলতে চায়নি, সে কখনওই বলবে না। কাউকে গিয়ে যেচে জিজ্ঞেস করব ‘কেন এমন করলে’ ওটা আমার স্বভাব নয়। ঈশ্বরের কৃপায়, অন্যের ওপর আমার পরিচয় নির্ভর করে না।”

পরবর্তী সময়ে নিজের নেওয়া সেই সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছিলেন শাহরুখ খান নিজেই। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কিং খান তার ভুলের কথা স্বীকার করে নেন।

শাহরুখ সেসময় বলেছিলেন,“কারও সঙ্গে কোনও কোনও প্রজেক্ট শুরু করার পর, তার কোনও দোষ না থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে দেওয়াটা ভীষণ কঠিন কাজ। অ্যাশ আমার খুব ভালো বন্ধু, তাই ব্যাপারটা সত্যিই দুঃখজনক ছিল। ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি কাজটা ভুল করেছি। কিন্তু একজন প্রযোজক হিসেবে সেই মুহূর্তে সেটাই সঠিক মনে হয়েছিল। তবে আমি অ্যাশের কাছে এই নিয়ে ক্ষমা চেয়েছিলাম।”

আরও পড়ুন

৬১-তে পা শাহরুখের, বলিউডের বাদশাহ সম্পর্কে জানুন ৫ অজানা তথ্য

০২ নভেম্বর ২০২৬

সময়ের সঙ্গে সঙ্গে বরফ গলেছে। অতীতের সেই বিতর্ক ও পেশাদার টানাপোড়েনকে পেছনে ফেলে ২০১৬ সালে করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাতে ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

যদিও সিনেমাতে শাহরুখের উপস্থিতি ছিল ক্যামিও বা বিশেষ চরিত্রের, তবুও পর্দায় তাদের এই পুনর্মিলন অনুরাগীদের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। রুপালি পর্দার এই গ্ল্যামারাস জুটির অতীতের সেই বিতর্কিত অধ্যায় আজও বলিউডপ্রেমীদের কাছে এক অন্যতম আলোচনার বিষয়।

শাহরুখ খানঐশ্বরিয়াবলিউড সেলেব আপডেটবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা