Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৬১-তে পা শাহরুখের, বলিউডের বাদশাহ সম্পর্কে জানুন ৫ অজানা তথ্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:০৪
শেয়ার করুন:
৬১-তে পা শাহরুখের, বলিউডের বাদশাহ সম্পর্কে জানুন ৫ অজানা তথ্য

শাহরুখ খান

বিশ্বের আনাচে-কানাচে কোটি কোটি ভক্তের হৃদয়ে যিনি একচ্ছত্র রাজত্ব করছেন, তিনি বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। ২ নভেম্বর ৬১ বছরে পা রাখলেন কিং খান। তবে আজকের এই বিশ্বজোড়া খ্যাতি, মান্নাতের সামনে হাজার হাজার মানুষের ভিড় আর বিলিয়ন ডলারের রাজত্বের পেছনে লুকিয়ে রয়েছে কঠোর সংগ্রামের এক অবিশ্বাস্য ইতিহাস।

আজ যিনি বিশ্বের অন্যতম ধনী অভিনেতা, তার প্রথম উপার্জন কিন্তু কোনো কোটি টাকার চেক ছিল না। তরুণ বয়সে পঙ্কজ উদাসের এক কনসার্টে দর্শক সামলানোর কাজ করে মাত্র ৫০ টাকা পেয়েছিলেন শাহরুখ। সেই ৫০ টাকা জমিয়ে সোজা আগ্রায় গিয়ে তাজমহল ঘুরে এসেছিলেন তিনি।

কোনো গডফাদার বা ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়াই শূন্য থেকে শুরু করেছিলেন শাহরুখ। কিংবদন্তি অভিনেতা পঙ্কজ কাপুর একবার স্মৃতিচারণ করে জানান, দিল্লির এনএসডি-তে নাটক চলাকালীন ১০ বছরের এক পুঁচকে ছেলেকে তিনি আর্টিস্টদের সিঙ্গারা এনে দিতে দেখতেন। সেই ছেলেটিই ছিলেন শাহরুখ, কারণ তার বাবা সেখানকার থিয়েটারের ক্যান্টিন চালাতেন।

আরও পড়ুন

চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

০১ নভেম্বর ২০২৬

সিনেমা নয়, শাহরুখের অভিনয় জীবনের সূচনা হয়েছিল ছোট পর্দা দিয়ে। ১৯৮৮ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ফৌজি’-তে আর্মি কমান্ডো ‘অভিমন্যু রাই’ চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকমনে জায়গা করে নেন তিনি। এরপর ‘সার্কাস’ ও ‘দিল দরিয়া’ দিয়ে নিজের ভিত্তিমূল মজবুত করেন তিনি।

১৯৯২ সালের ২৫ জুন মুক্তি পাওয়া ‘দিওয়ানা’ দিয়েই বড় পর্দায় শাহরুখের অভিষেক মানা হয়। কিন্তু আসল তথ্য হলো, হেমা মালিনীর পরিচালনায় ‘দিল আশনা হ্যায়’ সিনেমার শুটিং তিনি আগেই শেষ করেছিলেন। ছবিটি মুক্তি পেতে দেরি হওয়ায় ‘দিওয়ানা’ আগে প্রেক্ষাগৃহে চলে আসে এবং ইতিহাস তৈরি হয়।

‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছাড়া ভারতীয় সিনেমার ইতিহাস অসম্পূর্ণ। অথচ আদিত্য চোপড়া যখন ‘রাজ মালহোত্রা’ চরিত্রের প্রস্তাব নিয়ে প্রথম শাহরুখের কাছে যান, তখন তিনি সাফ না করে দিয়েছিলেন। কারণ ‘বাজিগর’ ও ‘ডর’-এর সাফল্যের পর শাহরুখ তখন পুরোদস্তুর অ্যাকশন হিরো বা ভিলেন হতে চেয়েছিলেন, রোমান্টিক হিরো নয়। পরে আদিত্য চোপড়ার জেদের কাছে হেরে সেই সিনেমাতে সাইন করেন এবং বাকিটা তো ইতিহাস।

শাহরুখ খানজন্মদিনবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    পোশাকশ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যেই মজুরি বোর্ড গঠন

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব

    ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব