Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৮ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:৫২
শেয়ার করুন:
৮ বছর লিভ-ইনের পর বিয়ে করলেন অর্জুন-গ্যাব্রিয়েলা

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। ছবি: ইনস্টাগ্রাম

দীর্ঘ ৮ বছরের ভালোবাসার সম্পর্ক। দুই সন্তান এবং দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারশিপ— সব পেরিয়ে অবশেষে কাগজে-কলমেও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

গত শুক্রবার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে খুব সাধারণভাবে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি করেন এই তারকা দম্পতি।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, গোয়ার ‘ইউনিফর্ম সিভিল কোড’-এর অধীনে তাদের এই আইনি বিয়ে সম্পন্ন হয়। কোনো জাঁকজমক বা আড়ম্বর ছাড়াই অত্যন্ত সাদামাটাভাবে রেজিস্ট্রির কাজ শেষ করেন তারা।

এমনকি নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের যে অপেক্ষার সময়সীমা থাকে, বিশেষ অনুমতি নিয়ে সেটিও মওকুফ করান এই দম্পতি।

সাবেক স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলার সঙ্গে বসবাস শুরু করেন অর্জুন রামপাল।

আরও পড়ুন

৯৪ বছর বয়সে প্রয়াত পদ্মশ্রী পাওয়া অভিনেত্রী সৌকার জানকী

২২ আগস্ট ২০২৬

২০১৯ সালে তাদের প্রথম সন্তান অ্যারিক এবং চার বছর পর দ্বিতীয় সন্তান আরিভের জন্ম হয়। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও গতানুগতিক বিয়ের পিঁড়িতে বসার বিন্দুমাত্র তাড়া ছিল না এই জুটির।

এর আগে এক রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অর্জুন রামপাল খোলামেলাভাবে বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? এক টুকরো কাগজ ছাড়া তো কিছু নয়! আমরা মানসিকভাবে নিজেদের বিবাহিত মনে করি। আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু আবার বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডও। তবে কোনো কাগজ দিয়ে ভালোবাসা মাপা যায় না। অনেক সময় সেই কাগজ মানুষকে বদলে দেয়, একটা মিথ্যা স্থায়িত্বের অনুভূতি তৈরি করে।’

যদিও অর্জুন সবসময় বলতেন যে তারা মানসিকভাবে ‘বিবাহিত’, তবুও সম্পর্কের প্রায় ৬ বছর পর ২০২৫ সালে এসে আনুষ্ঠানিকভাবে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের ঘোষণা দেন তিনি।

আর তার ঠিক এক বছর পর, ২০২৬ সালে এসে সেই আস্থার সম্পর্ককে অবশেষে আইনি ও দাপ্তরিক রূপ দিলেন এই জুটি।

অবশেষে মনের বন্ধন কাগজে-কলমেও বাঁধা পড়ায় ভক্ত ও বলিপাড়ার শুভাকাঙ্ক্ষীরা এই নবদম্পতিকে সামাজিকমাধ্যমে ভাসাচ্ছেন শুভেচ্ছা বার্তায়।

অর্জুন রামপালবিয়েবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল