দীর্ঘ ৮ বছরের ভালোবাসার সম্পর্ক। দুই সন্তান এবং দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারশিপ— সব পেরিয়ে অবশেষে কাগজে-কলমেও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী, মডেল-ডিজাইনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। গত শুক্রবার উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে খুব সাধারণভাবে কাছের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রি করেন এই তারকা দম্পতি।ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, গোয়ার ‘ইউনিফর্ম সিভিল কোড’-এর অধীনে তাদের এই আইনি বিয়ে সম্পন্ন হয়। কোনো জাঁকজমক বা...