পাশেই দাঁড়িয়ে গৌরী, তবু ম্যানেজার পূজার ওড়না টেনে মুখ মুছলেন শাহরুখ

সংগৃহীত ছবি
ভারতের মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজা গণেশমণ্ডপে স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শাহরুখ ও পূজা দাদলানির একটি ছোট্ট মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের।
লালবাগচা রাজা দর্শনে শাহরুখকে দেখা যায় নীল রঙের কুর্তায়। তার সঙ্গে ছিলেন সুহানা, পরেছিলেন সবুজ রঙের ঐতিহ্যবাহী পোশাক। গৌরী খানের পরনে ছিল হলুদ রঙের এথনিক পোশাক।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান পূজা দাদলানির ওড়না ব্যবহার করছেন। পাশেই দাঁড়িয়েছিলেন গৌরী। তাদের এই স্বাভাবিক ও আন্তরিক মুহূর্তটি সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বেশ পছন্দ হয়েছে। অনেকেই শাহরুখ ও পূজার দীর্ঘদিনের সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার প্রশংসা করেছেন।
তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা
২২ সেপ্টেম্বর ২০২৬
একজন লিখেছেন, ‘এটাও ভালো বন্ধুত্বের সম্পর্কের উদাহরণ। কিছু মানুষের মধ্যে সত্যিই দারুণ বন্ধন থাকে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারের একজন।’
আরেক নেটিজেন লিখেছেন, ‘তিনি খুবই আন্তরিক।’ কেউ আবার মুহূর্তটিকে ‘সবচেয়ে মিষ্টি মুহূর্ত’ বলে মন্তব্য করেছেন।
এবারের গণেশোৎসবে লালবাগচা রাজা দর্শনে আরও অনেক বলিউড তারকাকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি, সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেকে।
জবাবে শাহরুখ জানান, বাড়িতে তার স্ত্রী আরতি ও প্রার্থনা করেন। পরে বিসর্জনের আয়োজন করা হয়। সন্তান ও বন্ধুরাও একসঙ্গে সময় কাটান। পরিবারের সঙ্গে হাসি-আনন্দে সাধারণভাবেই উৎসব উদযাপন করেন বলে জানান অভিনেতা।
এদিকে কাজের দিক থেকে শাহরুখ খানকে শিগগিরই দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। ছবিটি চলতি বছরের ডিসেম্বর মাসে মুক্তির কথা রয়েছে।
সূত্র-এনডিটি





