Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

১৪ বছর পর অক্ষয়–প্রিয়দর্শন জুটি, আসছে ‘ভূত বাংলা’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৩:৫৬
১৪ বছর পর অক্ষয়–প্রিয়দর্শন জুটি, আসছে ‘ভূত বাংলা’

অক্ষয় কুমার এবং পরিচালক প্রিয়দর্শন

বলিউডে কমেডি আর থ্রিলারের রাজা যদি কেউ থাকেন, তবে তিনি পরিচালক প্রিয়দর্শন। আর তার তুরুপের তাস সবসময়ই অক্ষয় কুমার। দীর্ঘ বিরতির পর এই জুটি আবারও ফিরছেন ‘ভূত বাংলা’ নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানালেন, তার ক্যারিয়ারের সফলতার পেছনে দুই ‘অক্ষয়’ অক্ষয় কুমার ও অক্ষয় খান্নার অবদান অপরিসীম।

‘হেরা ফেরি’ থেকে ‘ভুল ভুলাইয়া’ অক্ষয়-প্রিয়দর্শন মানেই বক্স অফিসে ঝড়। প্রিয়দর্শনের মতে, অক্ষয় কুমার এমন একজন অভিনেতা, যিনি একইসঙ্গে দর্শকদের হাসাতে পারেন আবার ভয়ও দেখাতে পারেন। তিনি বললেন, “আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে অক্ষয় কুমার এবং অক্ষয় খান্নার মতো প্রতিভাদের সাথে বারবার কাজ করার সুযোগ পেয়েছি। তাদের ওপর ভরসা করলে ফলাফল সবসময় ইতিবাচক হয়।”

সিনেমার ট্রেলার ও গান দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এটি কি ‘ভুল ভুলাইয়া ২’-এর সাথে যুক্ত? প্রিয়দর্শন সাফ জানিয়ে দিলেন, “না, আমি অন্য কারো সিনেমার ক্রেডিট নিতে চাই না। ‘ভূত বাংলা’র সাথে ‘ভুল ভুলাইয়া’র কোনো সম্পর্ক নেই। শুধু কিছু ভৌতিক আবহ বা টোনাল মিল থাকতে পারে, কিন্তু গল্প একদমই আলাদা।” টি-সিরিজের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১ মিনিট ২৩ সেকেন্ডের টিজারে দেখা গেছে একটি অভিশপ্ত রাজপ্রাসাদের রহস্যময় গল্প। আর এই যাত্রায় অক্ষয়ের সাথে যোগ দিয়েছেন কমেডির জাহাজ রাজপাল যাদব ও পরেশ রাওয়াল। এছাড়া যিশু সেনগুপ্ত ও তাবুর উপস্থিতি সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

​আগামী ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। দীর্ঘ ১৪ বছর পর প্রিয়দর্শনের জাদুকরী স্পর্শে অক্ষয় কুমার আবারও বক্স অফিসে বড় কোনো ধামাকা দিতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়।

সূত্র : নিউজ ১৮

সিনেমাবলিউডঅক্ষয় কুমারপ্রিয়দর্শনভূত বাংলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise