Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘রকস্টার’ বানাতে চুল-ওজন হারিয়েছিলেন ইমতিয়াজ আলী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৫:৫১
‘রকস্টার’ বানাতে চুল-ওজন হারিয়েছিলেন ইমতিয়াজ আলী

ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম এক কাল্ট ক্লাসিক ইমতিয়াজ আলীর ‘রকস্টার’

রণবীর কাপুর এবং নার্গিস ফাখরি অভিনীত ২০১১ সালের ‘রকস্টার’ ছবিটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম এক ‘কাল্ট ক্লাসিক’ বলা হয়। ‘জর্ডান’ চরিত্রের সেই পাগলামি, এ আর রহমানের গান আর ইমতিয়াজ আলীর জাদুকরী পরিচালনা আজও সিনেপ্রেমীদের বুঁদ করে রাখে। তবে রুপালী পর্দায় যে বেদনা আর উন্মাদনা দর্শক দেখেছিলেন, তার চেয়েও বড় ‘জুনুন’ বা পাগলামি চলেছিল ক্যামেরার পেছনে। সম্প্রতি এক পডকাস্টে এসে পরিচালক ইমতিয়াজ আলী ফাঁস করলেন এই ছবি বানাতে গিয়ে আক্ষরিক অর্থেই নিজের চুল ও শরীরের ওজন হারিয়েছিলেন তিনি!
ইউটিউবার রাজ শামানির পডকাস্টে এসে ‘রকস্টার’ নির্মাণের দিনগুলো মনে করে ইমতিয়াজ আলী জানান, ওটা কোনো সাধারণ সিনেমার শুটিং ছিল না, ওটা ছিল একটা ঘোর। পরিচালক বলেছেন—‘রকস্টারের শুটিংয়ের সময় আমাদের পুরো টিমের ওপর এক অদ্ভুত ভূত সওয়ার হয়েছিল। আমরা কেন যে অতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, তা আজও জানি না। সেটে টেনশন আর খাটুনিতে আমাদের সবার চুল পড়ে যাচ্ছিল, ওজন কমছিল। আমি তিন বেলা ঠিকঠাক খাওয়া-দাওয়া করতাম, তাও শুটিং চলাকালীন আমার শরীর থেকে প্রায় ৭-১০ কেজি ওজন ঝরে যায়! আমি এক্কেবারে রোগা আর রোদে পুড়ে কালো হয়ে গিয়েছিলাম।’
ইমতিয়াজ আরও যোগ করেন, সিনেমাটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সৃষ্টি হলেও, জীবনের সেই যন্ত্রণাদায়ক ও পাগল করা অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি আর দ্বিতীয়বার যেতে চান না।
পরিচালক ইমতিয়াজ আলীর পাশাপাশি এই ছবির জন্য নিজের হাড়মাস এক করেছিলেন অভিনেতা রণবীর কাপুরও। ছবিতে জর্ডানের ঘরছাড়া এবং ফুটপাতে ঘুরে বেড়ানোর দিনগুলো বাস্তবসম্মত করতে রণবীরের ওপর চলেছিল কঠোর ডায়েট।
রণবীরের ফিটনেস ট্রেইনার প্রদীপ ভাটিয়া এক সাক্ষাৎকারে জানান, ‘রণবীর আগে থেকেই ফিট ছিল। কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর জর্ডানের যে জীর্ণ দশা হয়, তা ফুটিয়ে তুলতে রণবীরকে আমরা ৭৪ কেজি থেকে কমিয়ে এক ধাক্কায় ৬৭ কেজিতে নামিয়ে আনি। ওর ডায়েট থেকে ভাত-রুটি অর্থাৎ কার্বোহাইড্রেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং মাংস খাওয়াও নিষেধ ছিল।’

আরও পড়ুন

৫০ বছর পর নিজের বিখ্যাত ছবি নিষিদ্ধ করলেন অস্কারজয়ী পরিচালক

০৪ জুন ২০২৬

পরিচালক ও অভিনেতার এই হাড়ভাঙা খাটুনি আর নাওয়া-খাওয়া ভুলে করা ‘পাগলামি’র কারণেই যে পর্দায় ‘জর্ডান’ চরিত্রটি এতটা জীবন্ত হয়ে উঠেছিল, তা আর বলার অপেক্ষা রাখে না।


রকস্টারইমতিয়াজ আলীরণবীর কাপুরনার্গিস ফাখরিবলিউডকাল্ট ক্লাসিকএ আর রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise