Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিপাশাকে কারিনার চড়, কেন ছাড় পেতেন তারকা সন্তানরা?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১২:১৪
বিপাশাকে কারিনার চড়, কেন ছাড় পেতেন তারকা সন্তানরা?

কারিনা কাপুর ও বিপাশা বসু। ছবি: ইনস্টাগ্রাম

বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত ও তিক্ত বিতর্কের একটি ছিল ২০০০-এর দশকের ‘আজনাবি’ সিনেমার শুটিং সেটের ঘটনা। গুঞ্জন রয়েছে, শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী বিপাশা বসুকে থাপ্পড় মেরেছিলেন কারিনা কাপুর এবং তাকে ‘কালি বিল্লি’ বা কালো বিড়াল বলে কটূক্তি করেছিলেন।

তবে প্রশ্ন ওঠে— তৎকালীন সময়ে তারকা সন্তান হওয়ার কারণেই কি পার পেয়ে গিয়েছিলেন কারিনা?

সম্প্রতি প্রখ্যাত সঞ্চালক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে ‘সান্ডে মিড-ডে’র সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আস্থা আত্রে এই বিতর্কের পেছনের আসল কারণ বিশ্লেষণ করেছেন।

পডকাস্টে সিদ্ধার্থ কান্নান প্রশ্ন করেন, ‘তখনকার দিনে নেপো কিডদের বিরুদ্ধে কেন কেউ সোচ্চার হতো না?’

উত্তরে সাংবাদিক আস্থা আত্রে জানালেন, ‘তখন ইনস্টাগ্রাম বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম ছিল না। তারকারা কী করছেন তা জানার একমাত্র মাধ্যম ছিল ‘ফিল্মফেয়ার’ কিংবা ‘স্টারডাস্ট’-এর মতো গসিপ ম্যাগাজিনগুলো। শোভা দের মতো সাংবাদিকরা খোলামেলাভাবে কলাম লিখতেন। পাঠক তা পড়ত ঠিকই, কিন্তু আজ যেমন ট্রলিং বা সরাসরি জবাবদিহির সুযোগ আছে— তখন তা ছিল না। ফলে তারকা সন্তানরাও সহজে এসব বিতর্ক এড়িয়ে যেতে পারতেন।’

বিপাশাকে চড় মারার নেপথ্যে থাকা মূল ঘটনাটি ছিল পোশাক ডিজাইনার বিক্রম ফডনিসকে ঘিরে। তৎকালীন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কারিনা কাপুরের ব্যক্তিগত স্টাইলিস্ট বিক্রমের সাহায্য তার অনুমতি ছাড়াই বিপাশা বসু নিয়েছিলেন। আর এই কারণেই বিপাশার ওপর মারাত্মক ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন কারিনা।


আরও পড়ুন

রাজকীয় লেহেঙ্গায় মোহময়ী জ্যাকলিন

০৭ আগস্ট ২০২৬

তবে দুই তরফ থেকেই ছিল ভিন্ন মতামত। ২০০১ সালে বিপাশা বসু বিষয়টিকে ছোটখাটো ঘটনাকে বাড়িয়ে বড় করার মতো বলে মন্তব্য করেন। তিনি জানান, ডিজাইনারকে নিয়ে মূল সমস্যাটা ছিল কারিনার, তার নিজের কোনো সমস্যা ছিল না; তাই অনর্থক তাকে টেনে আনাকে তিনি খুবই শিশুসুলভ আচরণ হিসেবে দেখেন।



২০০২ সালে কারিনা কাপুর পাল্টা দাবি করে বলেছিলেন, বিপাশার নিজের প্রতিভার ওপর ভরসা নেই বলেই চার পৃষ্ঠার সাক্ষাৎকারের তিন পৃষ্ঠাই তার সম্পর্কে কথা বলেছেন। কারিনার মতে, বিপাশা শুধু তার সঙ্গে বিতর্ক তৈরি করেই আলোচনায় আসতে চেয়েছেন এবং কারিনা তাকে কোনো কটু কথা বলেছেন— বিপাশার এমন দাবি পুরোটাই বানানো।

সেই চড় বা গালিগালাজের সত্যতা আনুষ্ঠানিকভাবে প্রমাণিত না হলেও, ‘আজনাবি’র সেটের পর টানা সাত বছর কথা বন্ধ ছিল এই দুই বলিসুন্দরীর। দীর্ঘ এই ‘কোল্ড ওয়ার’-এর অবসান ঘটে ২০০৮ সালে। সাইফ আলি খানের জন্মদিনের জমকালো পার্টিতে বিপাশাকে বিশেষ অতিথি হিসেবে নিজে আমন্ত্রণ জানান কারিনা।

২০০১ সালে ববি দেওল, অক্ষয় কুমার ও কারিনা কাপুরের সঙ্গে ‘আজনাবি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন বিপাশা বসু। কালের পরিক্রমায় পুরনো সব তিক্ততা ভুলে এখন দুজনই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত।

বিপাশা বসুকারিনা কাপুরবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, বদলি উপজেলা প্রকৌশলী

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    সেতুতে রডের বদলে বাঁশ, সেই প্রকৌশলীকে বান্দরবানে বদলি

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেঘনায় ট্রলারডুবি, বিয়ের অনুষ্ঠান পরিণত বিষাদে

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর