Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রাজকীয় লেহেঙ্গায় মোহময়ী জ্যাকলিন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:১৩
রাজকীয় লেহেঙ্গায় মোহময়ী জ্যাকলিন

জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রাম

বলিউড গ্ল্যামার আর আভিজাত্য যেখানে একবিন্দুতে মেলে, সেখানে জ্যাকলিন ফার্নান্দেজ সবসময়ই অনন্য। ফ্যাশন সচেতনতায় তিনি যে যেকোনো মূল্যে শীর্ষে থাকবেন, তা আবারও প্রমাণ করলেন এই শ্রীলঙ্কান সুন্দরী।

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার তৈরি একটি কাস্টম স্মোকড ব্রোঞ্জ ও চারকোল ব্ল্যাক লেহেঙ্গায় ক্যামেরায় ধরা দিয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

জ্যাকলিনের এই রাজকীয় লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে স্বয়ং মণীশ মলহোত্রা লিখেছেন— ‘স্মোকড ব্রোঞ্জ রূপ, নিখুঁত ড্র্যাপিং আর সূক্ষ্ম এমব্রয়ডারি... আত্মবিশ্বাসে বলীয়ান জ্যাকলিন যেন এক অপ্সরী!’

ছবি: ইনস্টাগ্রামজ্যাকলিনের পরনে থাকা রাজকীয় লেহেঙ্গাটিতে আধুনিক ও ঐতিহ্যবাহী ফ্যাশনের এক নিখুঁত মেলবন্ধন দেখা গেছে। সুইটহার্ট নেকলাইনের স্ট্রাকচার্ড বাসটিয়ার ব্লাউজটিতে মেটালিক রুপালি পুঁতি, ঝলমলে ক্রিস্টাল এবং সিকুইনের সমন্বয়ে এমনভাবে হ্যান্ড-এমব্রয়ডারি করা হয়েছিল, যা দেখতে ঠিক কোনো রাজকীয় বর্মের মতো লাগছিল।


আরও পড়ুন

কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন দীপিকা?

০৭ আগস্ট ২০২৬

লেহেঙ্গার হাই-ওয়েস্টেড মারমেইড স্কার্টটিতেও দেখা গেছে কারুশিল্পের এক অপূর্ব নিদর্শন। স্কার্টের ওপরের অংশ বিমূর্ত থ্রেডওয়ার্কে ঢাকা থাকলেও, কোমরের অংশে ছিল ফ্লোরাল অ্যাপ্লিক নকশা এবং নিচের অংশে জালি প্যাটার্নের সূক্ষ্ম কাজ। লেহেঙ্গার ঘেরের বর্ডারেও ব্যবহার করা হয়েছিল ভারী ফ্লোরাল অলংকরণ।



ছবি: ইনস্টাগ্রাম

পুরো আউটফিটটি ভারী ও জমকালো হওয়ায় কানের দুল বা গয়নার ক্ষেত্রে একদম হালকা ও সাধারণ সাজ বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী। কানে পরা ছিল শুধুই একজোড়া ছোট ডায়মন্ড স্টাড।

ব্লাউজ ও স্কার্টের ভারী কাজকে ফুটিয়ে তুলতে গলায় আলতো করে জড়ানো ছিল একদম সাধারণ নেটের একটি ট্রান্সপারেন্ট কালো ওড়না।

ছবি: ইনস্টাগ্রামলেহেঙ্গার শেডের সঙ্গে মিলিয়ে জ্যাকলিন নিয়েছিলেন ব্রোঞ্জ-টোন মেকআপ, নিউড লিপস্টিক এবং সুনির্দিষ্ট আই-মেকআপ। সাইড-পার্ট করা ভলিউমিনাস হেয়ারস্টাইলে রূপালি পর্দার এই অভিনেত্রীকে দেখাচ্ছিল একদম অন্যরকম ও মায়াবী!

সামাজিক মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই সাধারণ ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও প্রশংসায় ভাসাচ্ছেন বলিউডের এই স্টাইল আইকনকে।

জ্যাকলিনমণীশ মলহোত্রাফ্যাশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    উত্তাল চুয়েট ক্যাম্পাসে ফিরলেন সাবেক ভিসি, স্লোগানে বরণ

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস