Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

রেড কার্পেটে নারী ভক্তের আচরণে হতবাক অভিনেত্রী

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৩:৩২
রেড কার্পেটে নারী ভক্তের আচরণে হতবাক অভিনেত্রী

নিকিতা রাওয়াল। ছবি: ইনস্টাগ্রাম

রেড কার্পেটে আলোকচিত্রীদের সামনে পোজ দেওয়া বা ভক্তদের সঙ্গে সেলফি তোলা তারকাদের নিত্যদিনের কাজ। কিন্তু সেই সেলফি তুলতে গিয়েই যেকোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি বলিউড ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী নিকিতা রাওয়াল।

ছবি তোলার বাহানায় কাছে এসে হঠাৎই তার ঠোঁটে চুমু বসিয়ে দিলেন এক নারী ভক্ত! মুহূর্তেই সেই ঘটনায় স্তব্ধ হয়ে যান অভিনেত্রীসহ সেখানে উপস্থিত সকলে।

গত শনিবার আয়োজিত একটি জমকালো সামাজিক অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটে। এরই িমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ভাইরাল হলে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের রেড কার্পেটে আলোকচিত্রীদের সামনে বেশ হাসিমুখেই পোজ দিচ্ছিলেন নিকিতা। ঠিক এমন সময় এক নারী অনুরাগী তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার জানান। ভক্তের আবদার রেখে সানন্দে তার পাশে দাঁড়ান অভিনেত্রী।

ছবি: সংগৃহীতছবি তোলার পরপরই সেই নারী হঠাৎ নিকিতার গালে চুমু খান এবং মুহূর্তের মধ্যেই তাকে টেনে ধরে সরাসরি তার ঠোঁটে চুমু বসিয়ে দেন! ঘটনাটিতে চরম চমকে যান নিকিতা।

তিনি নিজের মুখে হাত দিয়ে সেই নারীকে থামানোর চেষ্টা করেন এবং দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা সত্ত্বেও সেই ভক্ত থামেননি, বরং জোরপূর্বক নিকিতাকে জড়িয়ে ধরে বারবার চুমু খেতে থাকেন।

নিকিতা দৃশ্যত ভীষণ অস্বস্তি প্রকাশ করে সেখান থেকে সরে আসার চেষ্টা করলে, সেই নারী শেষমেশ তার গালে শেষবার চুমু দিয়ে হেঁটে চলে যান।

আরও পড়ুন

‘এসব নিয়ে মাথা ঘামাবেন না’, বোল্ড দৃশ্য নিয়ে কিয়ারার পাশে যশ

০৯ আগস্ট ২০২৬

মুম্বাইয়ের মেয়ে নিকিতা রাওয়াল হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের কাজের জন্য পরিচিত। তিনি অনিল কাপুর ও শেফালি শাহর সঙ্গে প্রশংসিত সিনেমা ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ কাজ করেছেন। এ ছাড়া ‘গরম মসলা’, ‘মি. হট মি. কুল’, ‘আম্মা কি বুলি’ ও ‘কিউট কামিনা’র মতো একাধিক চলচ্চিত্রে তাকে দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজেও যুক্ত নিকিতা। ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে নির্মিত সরকারি সচেতনতামূলক প্রজেক্টেও তিনি কাজ করেছেন।

শিগগিরই আরশাদ ওয়ার্সি এবং চাঙ্কি পান্ডের সঙ্গে তার নতুন সিনেমা ‘রোটি কাপড়া অউর রোমান্স’ মুক্তি পেতে যাচ্ছে।

নিকিতা রাওয়ালঅপ্রীতিকর ঘটনাবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    বন্ধু থাকবে, প্রভু নয় : বাংলাদেশের নতুন কূটনৈতিক আত্মবিশ্বাস

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়