Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিচ্ছেদ না হওয়া পর্যন্ত বিজয়ের বাড়িতেই থাকতে চান সঙ্গীতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১৩:৪৫
শেয়ার করুন:
বিচ্ছেদ না হওয়া পর্যন্ত বিজয়ের বাড়িতেই থাকতে চান সঙ্গীতা

সুপারস্টার থালাপতি বিজয় এবং তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের স্ত্রী আবারও আদালতের বারান্দায়। সঙ্গীতা স্বর্ণলিঙ্গম এবার আদালতের কাছে বড় এক দাবি পেশ করেছেন। সঙ্গীতা জানিয়েছেন, যতদিন না তাদের ডিভোর্স কার্যকর হচ্ছে, ততদিন তিনি বিজয়ের বাড়িতেই থাকতে চান। শুধু তাই নয়, বিজয় তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছেন বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।

সঙ্গীতা আদালতকে জানিয়েছেন যে, তিনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক। চেন্নাইয়ে এই বাড়িটি ছাড়া তার মাথা গোঁজার আর কোনো ঠাঁই নেই। সঙ্গীতার দাবি, তাদের পারিবারিক যে সামাজিক মর্যাদা, সেই অনুযায়ী বিকল্প কোনো থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাকে যেন এই বাড়িতেই থাকার আইনি অনুমতি দেওয়া হয়।

কাকতালীয় হলেও সত্য, কয়েক দিন আগেই তৃষা কৃষ্ণানের সাথে বিজয়ের একসাথে জনসমক্ষে আসার পরই সঙ্গীতা এই কড়া আইনি পদক্ষেপ নিলেন। এর আগে সঙ্গীতা অভিযোগ করেছিলেন যে, বিজয় এক অভিনেত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত। তৃষার সাথে বিজয়ের সেই ঘনিষ্ঠতা দেখার পরই কি সঙ্গীতা এবার নিজের অধিকার আদায়ে আরও কঠোর হলেন?
​
সঙ্গীতার আইনজীবীর দাবি, বিজয়ের রাজনৈতিক ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সেজন্য তারা ঘরোয়াভাবে বিচ্ছেদের চেষ্টা করেছিলেন। কিন্তু বিজয়ের একগুঁয়েমি আর হুমকির কারণে শেষ পর্যন্ত তারা আদালতের স্মরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। সঙ্গীতার দাবি, তাকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অপমানজনক।

একদিকে স্ত্রীর করা এই গুরুতর অভিযোগ, অন্যদিকে আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয় তার রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে নারীদের জন্য বড় সব জনকল্যাণমূলক ঘোষণা দিচ্ছেন। নিজের ঘরে স্ত্রীর অধিকার নিয়ে প্রশ্ন ওঠার মাঝেই বিজয়ের এই নারী অধিকার রক্ষার ঘোষণা কতটা ফলপ্রসূ হয়, তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলিং।

​আগামী ২০ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। সেদিনই হয়তো জানা যাবে বিজয় কি সত্যিই তার স্ত্রীকে ঘরছাড়া করতে চাইছেন, নাকি পর্দার পেছনের গল্প অন্য কিছু?

সূত্রঃ হিন্দুস্তান টাইমস 

বিচ্ছেদথালাপতি বিজয়পরকীয়াদক্ষিণী তারকাসঙ্গীতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে