Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

বিয়ের খবর নিজেই জানালেন জেনিফার উইঙ্গেট

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:৪০
বিয়ের খবর নিজেই জানালেন জেনিফার উইঙ্গেট

সংগৃহীত ছবি

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট নতুন করে জীবন শুরু করলেন। দীর্ঘ ১২ বছর সিঙ্গেল থাকার পর সিঙ্গাপুরের নামকরা ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন এই সুন্দরী।

নিজের ইনস্টাগ্রামে বিয়ের বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সাথে এই আনন্দের খবরটি ভাগ করে নিয়েছেন জেনিফার।

ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওর শুরুতেই জেনিফার লিখেছেন, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা কি একটু দাঁড়াবেন? আনুষ্ঠানিকভাবে আমার স্বামী উইলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি।’

পরের স্লাইডেই দুজনের বিয়ের সুন্দর আংটির ছবির ওপর লেখা ছিল— ‘জাস্ট ম্যারিড’।

বিয়ের অনুষ্ঠানে জেনিফারকে দেখা গেছে এক রূপকথার পরীর মতো। তিনি পরেছিলেন একটি সাদা রঙের অফ-শোল্ডার করসেট গাউন। আর তার বর উইলিয়াম ইসমায়েল সেজেছিলেন সাদা ওয়েস্টকোটের সাথে দারুণ এক নীল রঙের স্যুটে।

বিয়ের এই সুন্দর ছবিগুলোর ক্যাপশনে জেনিফার লিখেছেন, অবশেষে আমাদের ভাগ্য এক হলো।

আরও পড়ুন

হিমু থেকে মিসির আলি, হুমায়ূন আহমেদের ৫ কালজয়ী চরিত্র আজও কেন এত জনপ্রিয়?

১৯ জুলাই ২০২৬

এটি জেনিফার উইঙ্গেটের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১২ সালে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা করণ সিং গ্রোভারকে। তবে তাদের সেই সংসার বেশিদিন টেকেনি। বিয়ের মাত্র দুই বছরের মাথায়, অর্থাৎ ২০১৪ সালে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন।

দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর অবশেষে ব্যবসায়ী উইলিয়ামের মধ্যে নিজের সত্যিকারের ভালোবাসার খোঁজ পেলেন জেনিফার।

হিন্দি টেলিভিশনের জগতে জেনিফার উইঙ্গেট অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বিশেষ করে ‘বেহদ’ সিরিয়ালে মায়া চরিত্রের সাইকো অভিনয় এবং ‘সরস্বতীচন্দ্র’ সিরিয়ালে তার সরল উপস্থিতি দর্শকদের মন কেড়েছিল।

ওটিটি প্ল্যাটফর্মে তাকে সর্বশেষ ২০২৪ সালের আইনি ড্রামা সিরিজ ‘রাইসিংহানি ভার্সেস রাইসিংহানি’তে দেখা গেছে, যেখানে তার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন করণ ওয়াহি এবং রিম শেখ।

প্রিয় অভিনেত্রীর এই নতুন জীবনের শুরুতে সোশ্যালে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসাচ্ছেন তার কোটি ভক্ত।

জেনিফার উইঙ্গেটবিয়েবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়