Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ট্রফি হাতে কাঁদলেন বিরাট, চোখের জল মুছে দিলেন আনুশকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৪:৫০
ট্রফি হাতে কাঁদলেন বিরাট, চোখের জল মুছে দিলেন আনুশকা

সংগৃহীত ছবি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের বাঁধভাঙা উল্লাস। গুজরাট টাইটান্সকে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি নিজেদের করে নিয়েছে আরসিবি। আর এই জয়ের রূপকার স্বয়ং কিং কোহলি, যার রাজকীয় ছক্কায় নিশ্চিত হয়েছিল দলের জয়। কিন্তু মাঠের সেই চরম আনন্দের মুহূর্তেই ট্রফি হাতে কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি! আর স্বামীর সেই আবেগের জল মাঠের মাঝেই পরম মমতায় মুছে দিলেন স্ত্রী আনুশকা শর্মা। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই এক টুকরো ভিডিও এখন কোটি মানুষের মন জয় করে নিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বহু কাঙ্ক্ষিত আইপিএল ট্রফিটি শক্ত করে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন বিরাট, আর তার চোখ বেয়ে ঝরছে আনন্দের অশ্রু। বছরের পর বছর ট্রলের শিকার হওয়া বিরাটের এই কান্না যেন ছিল সব সমালোচনার এক নীরব জবাব। এই সময়ে বিরাটের সবচেয়ে বড় শক্তির উৎস, তার স্ত্রী আনুশকা শর্মা এগিয়ে আসেন এবং নিজের হাত দিয়ে বিরাটের চোখের জল মুছে দেন। এরপর বিরাট পরম ভালোবাসায় ট্রফিতে একটি চুমু খেয়ে আনুশকাকে জড়িয়ে ধরেন এক দীর্ঘ ও উষ্ণ আলিঙ্গনে।

আরও পড়ুন

বিটিএস কনসার্টের টিকিট পেতে প্রেমের দেবতার শরণাপন্ন ভক্তরা

০১ জুন ২০২৬

কেবল এই অশ্রু মোছানোর দৃশ্যই নয়, আরসিবি-র জয়ের পর আরও বেশ কিছু চমৎকার মুহূর্ত ক্যামেরায় বন্দি হয়েছে। একটি ভিডিওতে দেখা যায়, বিরাট নিজেই গ্যালারি থেকে আনুশকাকে মাঠের সবুজ ঘাসে নামিয়ে আনেন এবং দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে পুরো স্টেডিয়াম ঘুরে ভক্তদের শুভেচ্ছা জানান। এছাড়া দলের অন্য খেলোয়াড়দের পরিবারের সাথেও ট্রফি উঁচিয়ে পোজ দিতে দেখা যায় এই তারকা দম্পতিকে।
এদিকে আরসিবি-র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা ফ্র্যাঞ্চাইজিটির ‘আফটার পার্টি’ বা রাতের উৎসবের একটি ভিডিওতে তোলপাড় চলছে নেট পাড়ায়। সেখানে দেখা যায়, ট্রফি জয়ের আনন্দে ড্যান্স ফ্লোরে মেতে উঠেছেন বিরাট ও আনুশকা।
২০১৭ সালের রূপকথার বিয়ের পর থেকেই বিরাট ও আনুশকা একে অপরের সুখে-দুঃখে যেভাবে পাশে থেকেছেন, রবিবারের মাঠের এই দৃশ্য যেন তাদের সেই নিখাদ ভালোবাসাকে আরও একবার প্রমাণ করল। আরসিবি ভক্তদের কাছে এই ট্রফি জয়ের আনন্দের চেয়েও ‘বিরুষ্কা’র এই আবেগঘন মুহূর্তটি যেন অনেক বেশি দামি হয়ে উঠেছে।

আনুশকা শর্মাবিরাট কোহলিআরসিবিচ্যাম্পিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    ৩৮ দিনের সাইকেল যাত্রায় এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার তঞ্চঙ্গ্যা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা