Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিষয় চলচ্চিত্র

ইঙ্গমার বার্গম্যান

আমি উন্মাদের মতো আচারনিষ্ঠ

অনুবাদ : রুদ্র আরিফ
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩
আমি উন্মাদের মতো আচারনিষ্ঠ

ক্রাইজ অ্যান্ড উইস্পারস। চলচ্চিত্রকার: ইঙ্গমার বার্গম্যান

যখন কোনো চলচ্চিত্রের চিত্র্যনাট্য লিখতে শুরু করি, ভিত্তি হিসেবে একটি সূচনামূলক দৃশ্য আগে থেকেই ভাবনায় থাকে। ‘ক্রাইজ অ্যান্ড উইস্পারস’-এর ক্ষেত্রে একটি লালরঙা ঘরে চার শুভ্রবসনা নারী— এই চিত্রকল্প আমার মাথায় বহুদিন ধরে ছিল। অবাক হয়ে ভাবছিলাম, তারা ওই ঘরে কেন রয়েছে, কী আলাপ করছে। বিষয়টি আমার কাছে রহস্যময় ছিল। এই চিত্রকল্প আমাকে অস্থির করে তুলেছিল। এটি একধরনের অন্তর্দৃষ্টি। তারপর একটি দীর্ঘ সুতা টানতে শুরু করলাম। সেটি কোথাও থেকে আসছিল এবং সেই সুতা হুট করেই ছিঁড়ে যেতে পারে। তার মানে যদি ছিঁড়ে যায়, ওই সুতা থেকে আর কিছুই পাব না। কিন্তু আচমকাই আমার কাছে একটি পূর্ণাঙ্গ সুতার বল ধরা দিতে পারে। সুতা ছিঁড়ে গেছে— এমন ঘটনা আমার ক্ষেত্রে বহুবার ঘটেছে। তবে আমার অভ্যাস হলো, এমনিতে যখনই কিছু লিখতে শুরু করি, নিজের ওয়ার্কবুক শেষ করে তবেই থামি। নিরন্তরভাবে, বহু কিছু নিয়ে লিখতে থাকি। কিন্তু কোনো চিত্রনাট্য লেখার কাজ শুরু করামাত্রই জানি, কী লিখছি।


আমার হাতে অবশ্য কখনোই খুব বেশি অলস সময় থাকে না। কিন্তু যখনই নিজেকে দেওয়ার মতো সময় পাই, লিখি। যখন অল্পবয়সী ছিলাম এবং স্ত্রী ও সন্তানদের জন্য উপার্জনের বাধ্যবাধকতা ছিল, বহুবারই বাধ্য হয়ে চিত্রনাট্য লিখতে বসে পড়েছি। তবে এখন এই বার্ধক্যে এসে সোফায় শুয়ে নিজের ভাবনাগুলোর সঙ্গে খেলা করার, ছবিগুলো দেখার, গবেষণা চালানোর ফুরসত পাই। আর তা আমাকে ভীষণ আনন্দ দেয়।

দুনিয়ার অন্যতম অনুপ্রেরণাদায়ী চলচ্চিত্রকার তিনি। সুইডিশ এই কিংবদন্তির জন্ম ১৪ জুলাই ১৯১৮। জন্মদিন সামনে রেখে চিত্রনাট্য বিষয়ে তার এই বয়ান হাজির করা হলো

যখন কোনো চিত্রনাট্য লিখি, প্রতিদিনই নির্দিষ্টসংখ্যক পৃষ্ঠা ভরে ফেলি। চিরকাল এভাবেই লিখে এসেছি। চেষ্টা করে দেখেছি, মেশিনে লিখতে পারি না। আমার একটি নির্দিষ্ট ধরনের রাইটিং প্যাড আছে। সেগুলোতেই লিখি। ১৯৪২ সালে চিত্রনাট্যকার হিসেবে সভেনস্ক ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতাম, একধরনের হলুদ রেখা টানা প্যাড ছিল সেখানে। সেগুলোতে মোটা নিবের ফাউন্টেন পেন দিয়ে লেখার চল ছিল। তখন থেকে এখনো আমি এসব হলুদরঙা কাগজের প্যাডেই লিখি। বছর বিশেক আগে (১৯৭৮ সালের দিকে) জানতে পেরেছিলাম, ওই প্যাডগুলোর উৎপাদন বন্ধ হয়ে যাবে। তাই ৮০০ কপির মতো প্যাড বানিয়ে নিয়েছিলাম। এখনো কয়েকটি খালি প্যাড টিকে আছে। আশা করি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এগুলো ফুরাবে না!

এখন অবশ্য ফাউন্টেন পেনের বদলে বলপয়েন্ট পেন দিয়ে লিখি। তবে কোনো পুরনো দিনের বলপয়েন্টে নয়। আমার কলমটি হওয়া চাই একেবারেই বিশেষ, বেশ মোটা নিবের। এই কলম নিজেই আমাকে দিয়ে লিখিয়ে নেয়। যদিও আমার চিত্রনাট্য খুব একটা সুখপাঠ্য নয়, তবে লিখে আনন্দ পাই। হাতে লিখতেই পছন্দ করি।

যেহেতু সবসময়ই একই ধরনের প্যাডে লিখি, ফলে বুঝে ফেলি কতটুকু লিখেছি। দিনে তিন ঘণ্টার বেশি লিখি না। ওই সময়সীমা পেরিয়ে যাওয়ামাত্রই, এমনকি যদি তখন কোনো দৃশ্যের মাঝপথেও থাকি, সেদিনের মতো লেখালেখি থামিয়ে দিই। কারণ, এ কাজ বড়ই একঘেয়ে। তবে ওয়ার্কবুক বেশ মজার। এটি নিজেই একটি সৃজনশীল প্রক্রিয়া। চিত্রনাট্য লেখা মানে হলো প্রক্রিয়াটিকে শৃঙ্খলার মধ্যে রাখা। এই নির্দিষ্ট কাগজ-কলমে, নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট প্রক্রিয়ায় চিত্রনাট্য লেখাকে আমি আচারনিষ্ঠতা হিসেবে গণ্য করি।

আমার মধ্যে কখনোই শৃঙ্খলার ঘাটতি ছিল না। যদি থাকত, সব রসাতলে যেত— এ কথা নিশ্চিত করে বলতে পারি

আমি বলব, চিত্রনাট্য লেখার সময় কারও সঙ্গে টেলিফোনে কথা বলা কিংবা পত্রিকা পড়া যাবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে নাশতা খেয়ে একটু হেঁটে আসুন। তারপর সোজা বসে পড়ুন লেখার টেবিলে। টেবিল পরিচ্ছন্ন থাকা চাই। লেখার টেবিলের কী অবস্থা, সেখানে বসে কাজ করতে পারব কি না— এসব ব্যাপারে আমি উন্মাদের মতো আচারনিষ্ঠ। প্রথমে টানা ৪৫ মিনিট লিখে তারপর বিরতি নিই। ততক্ষণে পিঠব্যথা শুরু হয়ে যায়। তাই উঠে বাড়িতে হাঁটাহাঁটি করি অথবা সমুদ্র দেখে কিংবা কিছু একটা করে ১৫ মিনিট কাটিয়ে দিই। তারপর আবার টেবিলে বসে আরও ৪৫ মিনিট লিখি।

চিত্রনাট্যের লেখা একটি অবশ্যকর্তব্য কাজ। লেখার সময় কিছু বিষয়ের সঙ্গে লড়াই করতে হয়। যেমন— বিশৃঙ্খলা, দায়িত্বহীনতা। আমার মধ্যে কখনোই শৃঙ্খলার ঘাটতি ছিল না। যদি থাকত, সব রসাতলে যেত— এ কথা নিশ্চিত করে বলতে পারি। চিত্রনাট্য লেখা মানে নিজের বিশৃঙ্খলার বিরুদ্ধে নিরন্তর লড়াই। আমার কাজে বিশৃঙ্খলার জায়গা নেই। এ কারণেই আমি এত কঠোর এবং অনেকের কাছে এত জবরদস্তিমূলক ও আচারনিষ্ঠ।

সূত্র: ইঙ্গমার বার্গম্যান অন লাইফ অ্যান্ড ওয়ার্ক, সুইডিশ টেলিভিশন ডকুমেন্টারি

অনুবাদ: রুদ্র আরিফ

 

ইঙ্গমার বার্গম্যানক্রাইজ অ্যান্ড উইস্পারস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়